Breaking News

পাথরপ্রতিমায় জেতার কত টার্গেট দিলেন অভিষেক বন্দোপাধ্যায়?

প্রসেনজিৎ ধর :-পাথরপ্রতিমার নির্বাচনী সভা থেকে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, দিল্লি থেকে বিজেপি নেতারা দলের বিএলএ (২)-দের ফোন করে টাকা দেওয়ার প্রস্তাব দিচ্ছেন।২০১১ থেকে পাথরপ্রতিমায় জিতছেন সমীর। তৃণমূলের এখনও হাতে গোনা যে কয়েক জন ধুতি-পাঞ্জাবি পরেন, সমীর তাঁদের মধ্যে অন্যতম। তাঁকে পাশে নিয়ে অভিষেক জয়ের ব্যবধান বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। অভিষেক বলেন, ‘‘২০২১ সালে সমীরদা জিতেছিলেন ২১ হাজার ভোটে। ২০২৪ সালের লোকসভায় সেই ব্যবধান বেড়ে হয় ২৫ হাজার। এ বার সেটাকেই ৪০ হাজার করতে হবে।’’মঙ্গলবার সভা মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বলেন, ‘‘ফোন করে বলা হচ্ছে, টাকা দেব। আমাদের হয়ে কাজ করো।’’ তাঁর আরও অভিযোগ, নির্বাচন কমিশনের কাছে তৃণমূল যে বিএলএ (২)-দের তালিকা জমা দিয়েছিল, সেটিই নাকি বিজেপির হাতে তুলে দেওয়া হয়েছে।
সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঁচটি মূল প্রতিশ্রুতি দেন-
প্রথমত, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প চালু রাখা ও আরও শক্তিশালী করা।
দ্বিতীয়ত, সকলের মাথার উপর পাকা ছাদ নিশ্চিত করতে আবাস যোজনার বাড়ি।
তৃতীয়ত, প্রতিটি ব্লক ও টাউনের মানুষের দোরগোড়ায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া।
চতুর্থত, কেন্দ্রীয় অনুদান না এলেও প্রতিটি বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়া।
পঞ্চমত, বয়স্কদের জন্য বার্ধক্যভাতা নিশ্চিত করা|

এর পাশাপাশি তিনি ঘোষণা করেন, তৃণমূল চতুর্থবার ক্ষমতায় এলে ৩০ হাজার কোটি টাকার কৃষি বাজেট আনা হবে। কৃষকদের উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করাই এই বাজেটের মূল লক্ষ্য বলে জানান তিনি। সভা থেকে বিজেপিকেও কড়া ভাষায় আক্রমণ করেন অভিষেক। তিনি বলেন, বিরোধী দলকে যেন ৫০ হাজারের বেশি ভোট না দেওয়া হয়, এই বার্তাও দেন দলীয় কর্মী-সমর্থকদের।
এদিন দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থেকে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন চড়া রোদেও উপচে পড়া ভিড় দেখে এদিন আত্মবিশ্বাসের সুর শোনা গেল তৃণমূলের সেনাপতির গলায়। শুধু প্রচার নয়, জনসভা থেকে এলাকার মানুষের জন্য ‘পাঁচ প্রতিজ্ঞা’র কথা ঘোষণা করলেন তিনি। সেই সঙ্গে বেঁধে দিলেন জয়ের লক্ষ্যমাত্রাও।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *