Breaking News

‘একজন মুসলিম নেতা প্রয়োজন’, হুমায়ুনকে পাশে বসিয়ে মমতাকে নিশানা ওয়েইসির!মিমের সঙ্গে জোটে নজর মুসলিম ভোট

প্রসেনজিৎ ধর, কলকাতা :-আসাদউদ্দিন ওয়েইসির দল মিম-এর সঙ্গে বিধানসভা নির্বাচনে লড়াই করবে হুমায়ুন কবীরের দল আম জনতা উন্নয়ন পার্টি। বুধবার মিম নেতাকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করেন হুমায়ুন। আসাদউদ্দিন ওয়েইসিকে ‘বড় ভাই’ বলে সম্মোধন করেন তিনি। মিমের সঙ্গে জোট বেঁধে সভার কথাও এদিন ঘোষণা করা হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে সভা। ভরতপুরে প্রথম সভার কথা ঘোষণা হল।
হুমায়ুন কবীরের দল মিমের সঙ্গে জোট করল বাংলায়। জোট নিয়ে জল্পনা আগেই ছিল। এবার সেই জোটেই সিলমোহর পড়ল। গতকাল, মঙ্গলবার রাতেই কলকাতায় আসেন মিমের নেতা আসাদউদ্দিন ওয়েইসি। দমদম বিমানবন্দরে ওয়েইসিকে জড়িয়ে ধরেন হুমায়ুন। নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে রাতে ছিলেন মিম নেতা। এদিন তাঁকে পাশে বসিয়েই সাংবাদিক সম্মেলন করেন হুমায়ুন কবীর।আসাদউদ্দিন ওয়েইসিকে ‘বড় ভাই’ বলে সম্মোধন করে জোটের বার্তা দেন হুমায়ুন। রাজ্যে মিমের সঙ্গে একজোটে লড়াই হবে, সেই বার্তাও দেন। এবারের নির্বাচনে ১৮২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে আম জনতা উন্নয়ন পার্টি। রবিবার ১৫৩ জনের নাম ঘোষণা হল। রাজ্যের দুই হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম ও ভবানীপুরেও প্রার্থী দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ জেলার দুই কেন্দ্র রেজিনগর ও নওদা দুই কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন হুমায়ুন কবীর। জেলার ২২টি আসনের মধ্যে ১০টিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকি আসনগুলির মধ্যে মিম-কে কতগুলি আসন ছাড়া হবে? সেই নিয়ে চর্চা শুরু হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *