Breaking News

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার বদল নিয়ে বিতর্ক শুরু হতেই জবাব দিল নির্বাচন কমিশন!

নিজস্ব সংবাদদাতা :-কয়েকদিন আগেই একযোগ ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। তাঁদের বদলে এবার নয়া আধিকারিক নিয়োগ শুরু করেছে কমিশন। এই আবহে দেখা গিয়েছে, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে যে সুরজিৎ রায়কে রিটার্নিং অফিসার করা হয়েছে, তাঁকে নিয়ে আপত্তি আছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের। ঘাসফুল শিবিরের অভিযোগ, ওই অফিসার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। এই আবহে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস।বুধবার ভবানীপুর নিয়ে ওঠা অভিযোগের পর নির্বাচন কমিশন জানায়, ‘সরকারি আধিকারিক যে কেউ রিটার্নিং অফিসার হতে পারেন। এটা কার লোক এইভাবে আমরা দেখি না।’ কমিশন মনে করলে যে কাউকে ভোটের কাজের জন্য ডাকতে পারেন। উপাচার্য পর্যন্ত ডাকতে পারেন। আরামবাগের ঘটনায় জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার দেখে নিচ্ছেন। তবে চাকরিহারা কোনও ভাবেই ভোটের কাজ করতে পারবেন না বলে জানিয়েছে কমিশন।কমিশন জানিয়েছে, এখনও পর্যন্ত ৩২ লক্ষ অভিযোগের নিষ্পত্তি করেছেন জুডিশিয়াল অফিসাররা। তার মধ্যে প্রায় ৪০ শতাংশ ডিলিটেড ক্যাটাগরিতে রয়েছে। সোমবার রাতেই ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদল করেছে নির্বাচন কমিশন। সেই তালিকায় নাম ছিল মমতা-শুভেন্দুর বিধানসভা ভবানীপুরেরও।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *