Breaking News

রামনবমীর মিছিল ঘিরে ধুন্ধুমার জঙ্গিপুর!দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত,নামল কেন্দ্রীয় বাহিনী

নিজস্ব সংবাদদাতা :-রামনবমীর মিছিল ঘিরে ধুন্ধুমার মুর্শিদাবাদের জঙ্গিপুর। দুই গোষ্ঠীর মধ্যে ইট বৃষ্টি, লাঠি-বাঁশ নিয়ে হামলা, আগুন, ভাঙচুর, পাল্টা লাঠিচার্জ পুলিশ-কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে মুর্শিদাবাদের জঙ্গিপুরের ফুলতলা মোড়ে রামনবমীর মিছিল যাওয়ার সময় ইট ছোড়া হয় বলে অভিযোগ। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয় দোকান। একে অপরের দিকে ইট ছুড়তে থাকে। দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ একং কেন্দ্রীয় বাহিনী। লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুরু হয় ধড়পাকড়। তৃণমূলের অভিযোগ বিজেপি এবং আরএসএস হামলার ঘটনায় জড়িত।পাল্টা বিজেপির অভিযোগ রামনবমীর মিছিলে ইট ছুড়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। এলাকায় উত্তেজনা থাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী।প্রতিবছরের মতো এবারও রঘুনাথগঞ্জে রাম নবমীর শোভাযাত্রা বের হয়। এছাড়াও বিভিন্ন গ্রাম থেকে ছোট ছোট মিছিল যাচ্ছিল রঘুনাথগঞ্জের ম্যাকাঞ্জি পার্কের উদ্দেশ্যে। একটি মিছিল সিসাতলা এলাকায় পৌঁছলে গান বাজানোকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বচসা বাধে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। দুই গোষ্ঠীর মধ্যে বাধে। মিছিলকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ার অভিযোগও ওঠে। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।অন্যদিকে, বড় শোভাযাত্রাটি শহর ফুলতলা মোড় সংলগ্ন এলাকায় পৌঁছতে আবারও উত্তেজনা ছড়ায়। একদিকে চলতে থাকে ঢিল ছোড়াছুড়ি, অন্যদিকে মিছিল এগিয়ে যেতে থাকায় পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। অভিযোগ, উত্তেজিত জনতা ফুলতলা মোড়ের কাছে বেশ কয়েকটি ফলের দোকানে ভাঙচুর চালায়। আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে র‍্যাপিড অ্যাকশন ফোর্স, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *