Breaking News

SIR-এর তালিকায় নাম নেই, এবার হাইকোর্টের দ্বারস্থ কংগ্রেস প্রার্থীর আইনজীবী!কমিশনকে তোপ অধীরের

দেবরীনা মণ্ডল সাহা :-প্রার্থী হয়েছেন, কিন্তু এসআইআর-এর তালিকায় তাঁর নাম নেই। এবার কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন মুর্শিদাবাদের ফরাক্কার কংগ্রেস প্রার্থী মোহতাব শেখের আইনজীবী।মামলাকারীর দাবি, প্রার্থী পদ ঘোষণা হলেও এসআইআর-এর তালিকায় তাঁর নাম নেই মোহতাবের। জানা গিয়েছে, অতিরিক্ত ভোটার তালিকায় মোহতাব শেখের ছেলে ও পরিবারের অন্য সদস্যদের নাম তালিকায় থাকলেও খোদ প্রার্থীর নাম ডিলিট করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই তাঁর ভোটে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এদিকে ট্রাইবুনাল এখনও কাজ শুরু করতে পারেনি। এই পরিস্থিতিতে হাই কোর্টের হস্তক্ষেপ দাবি করেছেন মোহতাব শেখের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। যদিও এদিন প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এসআইআর সংক্রান্ত সমস্ত মামলার শুনানি সুপ্রিম কোর্টে হচ্ছে। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী কোনও হাইকোর্ট এধরণের মামলা গ্রহণ করতে পারবে না। কলকাতা হাই কোর্টে শুধুমাত্র সুপ্রিম কোর্টের নির্দেশে প্রশাসনিক দিক তদারকি করছে বলে জানানো হয়েছে। হাই কোর্ট আবেদনকারীকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। প্রধান বিচারপতি সুজয় পালের পর্যবেক্ষণ, SIR সংক্রান্ত সমস্ত মামলার শুনানি গ্রহণ করছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে, কোনও হাইকোর্ট এসআইআর মামলা শুনানি গ্রহণ করতে পারবে না। কলকাতা হাইকোর্ট শুধু সুপ্রিম কোর্টের নির্দেশে প্রশাসনিক কাজের তদারকি করছে। তাই আবেদনকারীকে সুপ্রিম কোর্টেই আবেদন জানাতে হবে। আগামী ১ এপ্রিল মহতাব শেখ সুপ্রিম কোর্টের দ্বারাস্ত হতে চলেছে।এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমাদের কংগ্রেস দলের ফরাক্কা বিধানসভার মনোনীত প্রার্থী মোহতাব শেখ। এসআইআরে তাঁর নাম বাদ হয়ে গিয়েছে। তালিকায় তাঁর ছেলের নাম রয়েছে। পরিবারের সকলের নাম রয়েছে। মোহতাব শেখের নাম ডিলিট হয়ে গিয়েছে। সে কংগ্রেসের প্রার্থী। ঘোষিত প্রার্থী। আমরা এই অবস্থায় পড়ে রয়েছি। পশ্চিমবঙ্গে নির্বাচনের তালিকা তৈরি নিয়ে ডামাডোল চলছে। সেই ডামাডোলের হাত থেকে বাংলাকে আমরা বার করতে পারিনি।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *