প্রসেনজিৎ ধর :-প্রার্থীকে সামনে পেয়েই ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা। উঠল ‘গো ব্যাক’ স্লোগান। শেষমেশ প্রচার না সেরেই এলাকা ছাড়তে বাধ্য হলেন বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস। সোমবার বৈকুণ্ঠপুরের এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।এদিন ব্যান্ডপার্টি নিয়ে প্রচারে বেরিয়েছিলেন বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী। গ্রামের মহিলারা ঘিরে ধরে প্রশ্ন তোলেন, “আপনি কে? আপনাকে তো এলাকায় কোনওদিন দেখিনি।” এরপরই মহিলারা বলতে থাকেন, “সারা বছর আপনাদের দেখা মেলে না। এখন ভোট চাইতে কেন এসেছেন। আমরা আপনাদের চাই না। আমরা দিদিকেই চাই।” পদ্মপ্রার্থী হাতজোড় করে তাঁদের শান্ত করতে চান। ভোট দেওয়ার আবেদন জানান সঞ্জয়। মহিলারা তাঁর মুখের উপর সাফ বলে দেন, “আমরা দিদিকেই চাই।” এরপরই বিজেপির প্রচার মিছিল সেখান থেকে চলে যায়। বিজেপির অভিযোগ, তৃণমূল পরিকল্পনা করে এইসব করাচ্ছে। প্রচারে যাতে মানুষের সঙ্গে জনসংযোগ না করা যায়, সেজন্যই তৃণমূল এই কাজ করাচ্ছে।যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে |
Hindustan TV Bangla Bengali News Portal