Breaking News

৬০০ কোটি টাকার সাইবার প্রতারণা!নিউটাউনের হোটেল থেকে গ্রেফতার শিল্পপতি পবন রুইয়া

নিজস্ব সংবাদদাতা :-৬০০ কোটি টাকার সাইবার জালিয়াতির মামলায় গ্রেফতার নিউটাউনের ব্যবসায়ী পবন রুইয়া। তাঁকে পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার অপরাধ দমন শাখা গ্রেফতার করে। ২০২৫ সালের নভেম্বর মাসে প্রায় ৩৫০ কোটি টাকার অনলাইন প্রতারণা মামলার তদন্তে সাইবার ক্রাইম শাখা পবন রুইয়ার বাড়ি, অফিস এবং তাঁর আত্মীয়দের বাড়িতে তল্লাশি চালায়। অভিযোগ, সাইবার প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ ঘোরানোর জন্য রুইয়া ১৪৮টি ভুয়ো সংস্থা তৈরি করেছিলেন। আগামীকাল তাঁকে বিধাননগরের এসিজেএম আদালতে পেশ করা হবে।অভিযোগ উঠেছিল, দেশজুড়ে একাধিক অনলাইন প্রতারণার টাকা এই শিল্পপতি ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে। ২০২৪ সালে বিধাননগরের ইকো পার্ক থানায় জনৈক এক ব্যক্তি অভিযোগও দায়ের করেছিলেন। তদন্তে নেমে পুলিশ প্রথমে ৩১৫ কোটি টাকার অঙ্কের হদিশ পেয়েছিলেন। গত নভেম্বর মাসে পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার অপরাধ বিভাগ পবনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। তদন্তকারীরা দাবি করেছিলেন, পবন ও তাঁর পরিবারের সদস্যদের অনেকেরই একাধিক ভুয়ো সংস্থা আছে। সেসব সংস্থার নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকা জমা হত|তদন্তকারীরা অফিস ও পবন রুইয়ার বাড়িতেও তল্লাশি চালান। একাধিক কাগজপত্রও উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল। পরে দেখা যায় সেই অঙ্ক ৬০০ কোটি টাকা | তদন্তকারীরা পবনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছিলেন। এদিকে কলকাতা হাই কোর্ট থেকে আগাম জামিন নিয়ে রেখেছিলেন শিল্পপতি। জামিনের আবেদন মঞ্জুরও করেছিল আদালত। যদিও শর্ত বেঁধে দেয় জেলা আদালতে তাঁদের পাসপোর্ট জমা রাখতে হবে। এদিন আদালতে ফের পবনের পক্ষ থেকে জামিনের আর্জি জানানো হয়েছিল। কিন্ত সেই জামিনের আর্জি খারিজ করে দেওয়া হয়। এরপরই তদন্তকারীরা পবন রুইয়াকে গ্রেপ্তারির জন্য খোঁজখবর শুরু করেন। জানা যায়, তিনি কলকাতার উপকণ্ঠে নিউটাউনে আছেন। এরপরই তদন্তকারীরা সেখানে পৌঁছে যান। নিউটাউনের একটি হোটেলের সামনে থেকে শিল্পপতিকে গ্রেফতার করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *