Breaking News

‘আমার ফোন ট্র্যাক করছে’, অভিযোগ শুভেন্দুর,ফোনে আড়ি পাতার অভিযোগ,সিইও-র কাছে গুরুতর অভিযোগ শুভেন্দুদের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল শুরু হয়েছে রাজ্যে। এই আবহেও মারাত্মক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সিইও-র দফতরে যান শুভেন্দু অধিকারী ও বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এরপর শমীক ভট্টাচার্যকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক থেকে শুভেন্দু অভিযোগ করেন, তাঁদের ফোন লোকেশন ট্র্যাক করা হচ্ছে। সোজাসুজি এসটিএফ-এর জাভেদ শামিম, আইবি-র বিনীত গোয়েলকে নিশানা করেন শুভেন্দু। এব্যাপারে তাঁদের কাছে প্রমাণও রয়েছে বলে দাবি করেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। ভোটের প্রচারে ভবানীপুরে যাচ্ছেন শুভেন্দু। নন্দীগ্রামেও দলের প্রচারে থাকছেন। রাজ্যের বিভিন্ন অংশে প্রচারে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা। বিজেপির রাজ্য সভাপতিও বিধানসভা নির্বাচন আবহে একাধিক কর্মসূচিতে রয়েছেন। এই আবহে এবার গুরুতর অভিযোগ তোলা হল শুভেন্দুদের তরফে। রাজ্য প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্তাদের একাংশ তাঁদের ফোন ট্র্যাক করছেন! এমন মারাত্মক অভিযোগ করা হয়েছে। এসটিএফের জাভেদ শামিম, আইবি-র বিনীত গোয়েলদের নাম করে অভিযোগ করা হয়েছে, শুভেন্দু, শমীক-সহ বিজেপির একাধিক মণ্ডল সভাপতি, বিজেপি নেতাদের ফোন-লোকেশন ট্র্যাক করা হচ্ছে| এই বিষয়ে তথ্য-প্রমাণও তাঁদের কাছে আছে বলে দাবি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *