Breaking News

সিইও দফতর ঘিরে উত্তেজনা!স্ট্র্যান্ড রোডে জারি ১৬৩ ধারা,ফের বিক্ষোভ তৃণমূলের, ভিন্ন জমায়েত এসইউসিআই-এর

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতরের সামনে ফের উত্তেজনা। বুধবার দুপুরে সিইও অফিসের সামনে বিক্ষোভ দেখান এসইউসিআই-এর কর্মী-সমর্থকেরা। সিইও মনোজ আগরওয়াল যখন দফতরে ঢুকছেন, তখন তাঁর বিরুদ্ধে স্লোগান দেন সেখানে জড়‌ো হওয়া তৃণমূলপন্থী বিএলও-রা। এর ফলে দুপুরে সিইও অফিসের সামনে স্ট্র্যান্ড রোডে যানজটের সৃষ্টি হয়। বৈধ ভোটারদের নাম বাদ যাওয়ার অভিযোগ কমিশনের বিরুদ্ধে। সিইও দপ্তরের বাইরে SUCI-এর বিক্ষোভে তুলকালাম। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা, উঠল স্লোগান। বিক্ষোভের জেরে কার্যত স্তব্ধ হয়ে পড়ে স্ট্র্যান্ড রোড ও হেয়ার স্ট্রিটের একাংশ। কমিশনের গেটের বাইরে জারি করা হয়েছে ১৬৩ ধারা।মঙ্গলবার বেলার দিকে আচমকাই স্ট্র্যান্ড রোডে নতুন সিইও অফিসের সামনে হাজির হন তৃণমূলপন্থী বেশ কয়েক জন বিএলও। তাঁদের অভিযোগ ছিল, ব্যাগভর্তি ফর্ম ৬ (যে ফর্ম জমা দিয়ে ভোটার তালিকায় নতুন নাম তোলার আবেদন করা যায়) নিয়ে সিইও অফিসে জমা দিতে এসেছেন কয়েক জন। সেই অভিযোগকে সামনে রেখে বিক্ষোভ শুরু করেন বিএলও-রা। সিইও অফিসে ফর্ম ৬ জমা করার অভিযোগকে ঘিরে যখন তৃণমূলপন্থী বিএলও-রা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন হঠাৎই সেখানে উপস্থিত হন বিজেপি কর্মীরা। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।
পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। দু’পক্ষের মাঝে ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করা হয়। পুলিশের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল কেন্দ্রীয় বাহিনীও। রাত অবধি উত্তেজনা ছিল ওই এলাকায়। তবে বুধবার সকালে ছবিটা খানিক পাল্টেছিল। প্রথমে জমায়েত ছিল না। তবে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ছিল অনেক। তবে বেলা গড়াতেই পরিস্থিতি ফের বদলে যায়। সিইও অফিসের সামনে ফের বিক্ষোভ-জমায়েত করতে থাকেন তৃণমূলপন্থী বিএলও এবং‌ এসইউসি কর্মী-সমর্থকেরা।বিক্ষোভের জেরে কার্যত স্তব্ধ হয়ে পড়ে স্ট্র্যান্ড রোড ও হেয়ার স্ট্রিটের একাংশ। কমিশনের গেটের বাইরে জারি করা হয়েছে ১৬৩ ধারা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *