Breaking News

ভোটের মুখে শহর কলকাতায় বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার, এসটিএফের জালে এক!নাবালকের কাছে মিলল তিনটি দেশি আগ্নেয়াস্ত্র, দু’টি পিস্তলও

দেবরীনা মণ্ডল সাহা :-আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ সহ গ্রেপ্তার নাবালক। গোপন সূত্রে খবর পেয়ে শহর কলকাতায় অভিযান চালিয়ে এই সাফল্য পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।অভিযুক্ত নাবালকের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ। গোপন সূত্রে পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল। সেই খবর পেয়েই বুধবার দুপুরে স্ট্র্যান্ড রোড চত্বরে হানা দেয় পুলিশের এসটিএফ। সেখানে রাস্তার ধারের ফুটপাথে একটি সুলভ শৌচালয়ের কাছে কিশোরকে আটকায় পুলিশ। তাকে তল্লাশির সময়ে মোট পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এর মধ্যে রয়েছে তিনটি দেশি আগ্নেয়াস্ত্র এবং সাত এমএম-এর দু’টি পিস্তল। সেগুলির সঙ্গে চারটি ম্যাগাজ়িনও পাওয়া গিয়েছে। মিলেছে আট এমএম-এর ১৮টি কার্তুজ এবং ৭.৬৫ এমএম-এর ২২টি কার্তুজ। ওই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছেন আধিকারিকেরা। পুলিশ সূত্রে খবর, আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর সেগুলির বিষয়ে কিশোরের কাছে জানতে চায় পুলিশ। কোথা থেকে সেগুলি তার কাছে এল, সে বিষয়ে প্রশ্ন করেন আধিকারিকেরা। তবে সন্তোষজনক কোনও উত্তর মেলেনি। একসঙ্গে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছেন এসটিএফ-এর আধিকারিকেরা। বস্তুত, এর আগেও পশ্চিমবঙ্গে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের সঙ্গে বিহার-যোগের কথা উঠে এসেছে। বিহারের বেআইনি অস্ত্র তৈরির কারখানায় অতীতে হানাও দিয়েছিল এ রাজ্যে পুলিশ। বুধবারের উদ্ধার হওয়া অস্ত্রগুলির উৎস কী, সে বিষয়ে তথ্যতালাশ শুরু করেছে পুলিশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *