Breaking News

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ তৃণমূলের!প্রচারে নুসরত-কোয়েল, থাকবেন কুণাল-প্রতীকরা

প্রসেনজিৎ ধর,কলকাতা :-দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন সাপেক্ষে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে। ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের (ECI) কাছে আনুষ্ঠানিকভাবে এই তালিকা জমা দিয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। রাজনীতির প্রথম সারির নেতাদের পাশাপাশি একাধিক পরিচিত মুখ জায়গা পেয়েছেন সেই তালিকায়।দ্বিতীয় দফার ভোটে ১৪২টি বিধানসভা জুড়ে প্রচার করবেন তাঁরা। তালিকায় নাম থাকা বেশ কয়েকজন ‘তারকা প্রচারক’ ছাব্বিশের নির্বাচনে নিজেরাও প্রার্থী হয়েছেন।বুধবার নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে ‘তারকা প্রচারক’দের নাম জানিয়েছে তৃণমূল। ‘তারকা প্রচারক’ হিসাবে নজর কেড়েছে বেশ কিছু নাম। যেমন কোয়েল মল্লিক, নুসরত জাহান, অনুব্রত মণ্ডল, প্রতীক উর রহমান। উল্লেখ্য, কোয়েল মল্লিক এখন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। প্রতীক উর রহমান সিপিএম ছেড়ে শাসকদলে যোগ দিয়েছেন। অনুব্রত রাজনীতে পরিচিত নাম। সবথেকে বেশি নজর কেড়েছেন নুসরত জাহান। বসিরহাটের প্রাক্তন সাংসদ নুসরতকে গত লোকসভা নির্বাচনে প্রার্থী করেনি তৃণমূল। এই সময়কালে তাঁকে তৃণমূলের হয়ে খুব একটা বেশি দেখা যেত না। এবার দ্বিতীয় দফায় ‘তারকা প্রচারক’ হিসাবে নুসরতকে কাজে লাগাবে দল।এই নামগুলি ছাড়াও তালিকায় রয়েছে, ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শশী পাঁজা, অরূপ বিশ্বাস, বীরবাহা হাঁসদা, পার্থ ভৌমিক, সায়নী ঘোষ, মমতা ঠাকুরের মতো হেভিওয়েট রাজনৈতিক নেতাদের নাম। যাঁরা প্রচারে নামবেন, অনেকে আবার নিজেরাও প্রার্থী।এছাড়াও সেলিব্রেটিদের মধ্যে রয়েছেন দেব, জুন মালিয়া, রাজ চক্রবর্তী, অদিতি মুন্সী, রচনা বন্দ্যোপাধ্যায়, ইউসুফ পাঠান, বাবুল সুপ্রিয়দের নাম। তবে এঁরা প্রত্যেকেই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। কেউ লোকসভার সাংসদ, কেউ রাজ্যসভায় দলের প্রতিনিধিত্ব করেন। কেউ কেউ বিদায়ী বিধায়ক। এই নামগুলোর মধ্যে দু’জন এবার ফের প্রার্থী হয়েছেন রাজ চক্রবর্তী ও অদিতি মুন্সী |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *