Breaking News

‘বাংলায় বদল নিশ্চিত’ বিজেপির মুখ্যমন্ত্রী শপথ নিয়েই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করার বার্তা মোদীর!

প্রসেনজিৎ ধর :-বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শায়ের ইস্তাহার প্রকাশের পরদিনই প্রচারে ঝড় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ও কাটোয়ার জনসভা থেকে তিনি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সুর চড়ালেন। কাটোয়ার সভায় প্রধানমন্ত্রীর জন্য কিছু শিশু হাতে আঁকা ছবি নিয়ে এসেছিল। তাদের উৎসাহিত করে মোদী বলেন, ছবিগুলো যেন জমা দিয়ে দেওয়া হয় এবং পিছনে নাম ও ঠিকানা লেখা থাকে, কারণ তিনি ব্যক্তিগতভাবে তাদের ধন্যবাদ বার্তা পাঠাতে চান। এদিনের জনসভায় মানুষের ভিড় দেখে অভিভূত প্রধানমন্ত্রী বলেন, গুজরাটের প্রচণ্ড গরমেও তিনি সকাল ১১টা-১২টায় এমন জমায়েত কল্পনা করতে পারেন না। এই জনজোয়ারই প্রমাণ দিচ্ছে যে ৪ মে-র পর বাংলায় পরিবর্তন নিশ্চিত।কালনার সভা থেকে মোদির সোচ্চার ঘোষণা, বিজেপির মুখ্যমন্ত্রী শপথ নিয়েই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করবে সবার আগে। একইসঙ্গে মোদির গ্যারান্টি, সপ্তম পে কমিশনের সব সুবিধা পাবেন এখানকার রাজ্য সরকারি কর্মীরা। বাংলা থেকে যাঁরা বাইরে কাজে যান সবাইকে দেখা হবে। সরকারি খালি পদ দ্রুত পূরণ করা হবে। অন্য রাজ্যের মতো রোজগার মেলা করা হবে।তৃণমূল কংগ্রেসের সরকারকে কার্যত তুমুল নিশানা করে মোদির আক্রমণ, “আলুচাষিদের সর্বনাশ করে দিয়েছে তৃণমূল সরকার। বিজেপি এদের লুঠ পাঠের আসরকে নষ্ট করবে। একইসঙ্গে মহিলাদের নিরাপত্তার গ্যারান্টি দিয়ে মোদির দাবি, “বাংলার মহিলাদের ৩০০০ টাকা করে দেব। বাংলার সব মেয়ে সর্বত্র যে কোনও সময় বেরোতে পারবেন। মহিলাদের সুরক্ষা, নিরাপত্তায় বিজেপি সবসময় নিশ্চিত করবে।”অমিত শাহের ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতির রেশ টেনেই এদিন প্রধানমন্ত্রী বুঝিয়ে দেন, ডাবল ইঞ্জিন সরকার গড়তে বিজেপি কতটা মরিয়া। ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে গণতন্ত্রের জয় হিসেবে অভিহিত করেন তিনি। পূর্ব বর্ধমানের এই সভা থেকে একদিকে যেমন তিনি উন্নয়নের বার্তা দিয়েছেন, তেমনই বিরোধীদের উদ্দেশে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বুঝিয়ে দিয়েছেন, বাংলার মসনদ দখলের লড়াইয়ে বিজেপি এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *