Breaking News

কুড়মালি ভাষা নিয়ে বিজেপিকে পালটা, আদিবাসীদের সারি-সারনা ধর্মকে স্বীকৃতির ঘোষণা মমতার!ঝাড়গ্রামের সভায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রসেনজিৎ ধর :- ঝাড়গ্রামের জনসভা থেকে আদিবাসী ভোটারদের উদ্দেশে সরাসরি বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের দিন বাধার আশঙ্কার কথা তুলে ধরে তিনি বলেন, ভয় পাওয়ার কিছু নেই—ধামসা-মাদল বাজিয়েই বুথে পৌঁছে যেতে হবে। একইসঙ্গে প্রতিশ্রুতি দেন, তৃণমূল আবার ক্ষমতায় এলে সারি-সরনা ধর্মকে সরকারি স্বীকৃতি দেওয়া হবে। বক্তব্যে কেন্দ্রের অভিন্ন দেওয়ানি বিধি নিয়েও তীব্র আক্রমণ শানান তিনি।একইভাবে তফসিলি জনজাতিদের আরেক দাবি, তাঁদের কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করতে হবে। এই দাবি ইতিমধ্যেই কেন্দ্রের দরবারে পৌঁছে দিয়েছে রাজ্য সরকার। মাস কয়েক আগেই এনিয়ে চিঠি পাঠিয়েছিলেন তৎকালীন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। তবে কেন্দ্র থেকে তার কোনও উত্তর আসেনি। ইতিমধ্যে ভোট এসেছে। ফলে কেন্দ্রের কাছে ওই চিঠি হয়ত ফাইলের নিচে চাপা পড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার ছাব্বিশের ভোটের সংকল্পপত্র বা ইস্তেহার প্রকাশ করে অমিত শাহ ঘোষণা করেছেন, বিজেপি বাংলার ক্ষমতায় এলে অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা হবে কুড়মালি ভাষা। রাজনৈতিক মহলের মতে, এর পালটা দিয়েই শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিলেন, আদিবাসীদের সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়া হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *