Breaking News

‘এটা শুভেন্দু অধিকারীর চাল’,ইডি অভিযানের মধ্যেই মুখ খুললেন ডিসি শান্তনুর পুত্র,তাঁকে নিয়ে ইডির টিম পার্ক স্ট্রিটে!

প্রসেনজিৎ ধর :- বালিগঞ্জে কলকাতার ডেপুটি পুলিশ কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের বাড়িতে ইডির হানা ‘শুভেন্দু অধিকারীর চাল’ বলে অভিযোগ করলেন তাঁর পুত্র। রবিবার ভোর থেকে বালিগঞ্জের ফার্ন রোডের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। সোনা পাপ্পুর মামলায় এই অভিযান বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। দুপুরের দিকে শান্তনুর পুত্রকে নিয়ে বাড়ি থেকে বেরোন ইডি আধিকারিকেরা। তাঁকে নিয়ে যাওয়া হয় পার্ক স্ট্রিটের একটি জায়গায়। সেখান থেকে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। জানান, সাধারণ একটি তল্লাশি অভিযান চলছে। তাঁর বাবাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁরা তদন্তে সহযোগিতা করছেন।এদিন ভোরে পুলিশকর্তার বালিগঞ্জের ফার্ন রোডের বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সোনা পাপ্পুর মামলায় এই অভিযান চালানো হচ্ছে। দুপুরের দিকে শান্তনুর ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হন ইডি আধিকারিকরা। তাঁকে পার্ক স্ট্রিটের একটি কোচিং সেন্টারে নিয়ে যাওয়া হয়। জানা যাচ্ছে, ওই কোচিং সেন্টারটি পুলিশকর্তার ছেলের। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ”সাধারণ একটি তদন্ত চলছে। বাবা, আমি বাড়িতেই ছিলাম। সাধারণ কিছু কাগজপত্র যাচাই করে দেখা হচ্ছে। বাবার সঙ্গেও কথা বলেছেন। সব ঠিক আছে।” এরপরেই তাঁর অভিযোগ, ”এটা শুভেন্দু অধিকারীর চাল। আর কিছু না।” এরপরেই ইডি আধিকারিকদের সঙ্গে ওই কোচিং সেন্টারে ঢুকে যান পুলিশকর্তার ছেলে |শান্তনুর পাশাপাশি রবিবার ভোর থেকে তল্লাশি চলছে বেহালার ব্যবসায়ী জয়ের বাড়িতেও। তাঁকে আটক করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যান কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা। সোনা পাপ্পুর মামলায় এর আগেও তাঁর বাড়িতে হানা দিয়েছিল ইডি। নগদ অর্থ এবং সোনাদানা উদ্ধার করা হয়েছিল। ইডি সূত্রে দাবি, সোনা পাপ্পুর সঙ্গে এঁদের আর্থিক যোগসূত্র মিলেছে। কী ধরনের লেনদেন, আর্থিক নয়ছয় কি না, খতিয়ে দেখা হচ্ছে। বালিগঞ্জে শান্তনুর একাধিক ঠিকানায় গিয়েছিল ইডি। বেলার দিকে ফার্ন রোডের একটি বাড়ি থেকে আধিকারিকেরা বেরিয়ে যান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *