Breaking News

ভোটারদের প্রভাবিত করার অভিযোগ! কনস্টেবলকে সাসপেন্ড করল লালবাজার

নিজস্ব সংবাদদাতা :- ভোটারদের প্রভাবিত করার অভিযোগে কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবলকে সাসপেন্ড করল লালবাজার। শনিবার কলকাতা পুলিশের যুগ্ম কমিশনারের তরফে সাসপেনশনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ভোটপর্ব মিটে যাওয়া পর্যন্ত তাঁকে সাসপেনশনে থাকতে হবে। বেতনের অর্ধেক আপাতত পাবেন মাসুদ করিম। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তাকে অত্যন্ত গুরুতর বলে মনে করছে ওয়াকিবহাল মহল।কলকাতা পুলিশের রিজ়ার্ভ ফোর্সের কনস্টেবল মাসুদ করিমকে অবিলম্বে সাসপেন্ড করার আদেশ কার্যকর করেছে কলকাতা পুলিশ। পূর্ব মেদিনীপুরে ভবানীপুর থানা এলাকায় একটি ঘটনায় তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, হলদিয়ার এসডিও কার্যালয়ে পোস্টাল ব্যালটে ভোটের সময়ে ভোটারদের প্রভাবিত করছিলেন। বিভাগীয় অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত তাঁকে সাসপেন্ড থাকতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।নির্দেশ দেওয়া হয়েছে সাসপেন্ড থাকার সময়ে তাঁর মূল বেতনের অর্ধেক পাবেন তিনি। এছাড়া বাকি ভাতাগুলির অর্ধেক পাবেন তিনি। এর আগে শুক্রবার দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের এক BLO-কে সাসপেন্ডের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। অশোকনগর বিধানসভা কেন্দ্রের ৩ জন BLO-কেও সাসপেন্ডের নির্দেশ দিয়েছিল কমিশন|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *