প্রসেনজিৎ ধর :- বাংলায় নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ঝাড়গ্রামের সভা থেকে বলেন, “পশ্চিমবঙ্গের এই নির্বাচন এই মাটির সমৃদ্ধি, পরিচয় রক্ষার লড়াই। এখানে তৃণমূল যেভাবে চলছে, ওদে এজেন্ডা ভয়ঙ্কর। তৃণমূল অনুপ্রবেশকারীদের জন্য সরকার তৈরি করতে চায়। এমন সরকার, যারা অনুপ্রবেশকারীদের ধর্মা, ভাষার রক্ষা করবে। এই জন্য বাংলার সবাই এবার সিদ্ধান্ত নিয়েছেন যে পালটানো দরকার, চাই বিজেপি সরকার। বিজেপি বিকাশের জন্য সমর্পিত। আমাদের সরকারই বাংলা ভাষাকে শাস্ত্রীয় ভাষা হিসাবে ঘোষণা করেছে।”এদিন মোদী বলেন, “বিজেপির মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আয়ুষ্মান প্রকল্প চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এতে মহিলারা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্য চিকিৎসার সুবিধা পাবেন। একই সঙ্গে জনঔষধি কেন্দ্রে ১০০ টাকার ওষুধ ২০ টাকায় পাওয়া যাবে। ৮০ শতাংশ ছাড়ে ওষুধ পাওয়া যাবে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ৭৫ লক্ষ মহিলাকে ‘লাখপতি দিদি’ অভিযানে জুড়বে।”প্রধানমন্ত্রী বলেন, “আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি, এবার পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠন নিশ্চিত। শুধু তা-ই নয়, এমনও কিছু জেলা থাকবে যেখান থেকে তৃণমূল একজনও বিধায়ক পাবে না। পুরো জেলাই বিজেপি জিতবে।”মোদী বলেন, “তৃণমূল মহিলাদের সংরক্ষণের বিরোধিতা করছে। কিন্তু নিজের ব্যাঙ্ক (ভোটব্যাঙ্ক)-কে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দিতে শুরু করেছে। ভোটব্যাঙ্কের জন্য ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়ার খেলা চলছে। ওবিসিদের সংরক্ষণ ছিনিয়ে মুসলিমদের সংরক্ষণ দিতে উঠেপড়ে লেগেছে। এটা সংবিধানের হিসাবে, আদালতের হিসাবে ভুল। এর জন্য তৃণমূলের এ বার শাস্তি পেতেই হবে।”
Hindustan TV Bangla Bengali News Portal