Breaking News

ঝাড়গ্রামে অন্য রূপে মোদী!ছক ভেঙে ঝাড়গ্রামে রাস্তার ধারের দোকানে প্রধানমন্ত্রী,ঝালমুড়ি খেয়ে ও খাইয়ে জনসংযোগে মোদী

দেবরীনা মণ্ডল সাহা :-ঝাড়গ্রামে জনসভা শেষে ফেরার পথে হঠাৎ রাস্তার ধারের ঝালমুড়ির দোকানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই বিরল জনসংযোগের সাক্ষী থাকল ঝাড়গ্রামের রাজকলেজ মোড়। রবিবার প্রচারের ফাঁকে প্রধানমন্ত্রীর এমন আচরণে অবাক হয়েছেন স্থানীয় মানুষ থেকে দলীয় কর্মীরা।ঝাড়গ্রামে জনসভা শেষে অন্যরকম মেজাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সভা শেষ করে হেলিপ্যাড গ্রাউন্ডের উদ্দেশে রওনা দেওয়ার সময় ঝাড়গ্রাম কলেজ মোড়ে আচমকাই গাড়ি থামিয়ে নেমে পড়েন মোদী। তারপর সোজা হাঁটা দেন এক মুড়ির দোকানে। ভোটপ্রচারে এসে খিদে পেটে মুড়ি কিনে খেলেন প্রধানমন্ত্রী। ঝাড়গ্রামের এক ঝালমুড়ির দোকান থেকে ১০ টাকা দিয়ে মুড়ি কিনলেন মোদী। তাঁর সমর্থকরা সেটা দেখে কখনও ‘জয় মোদী জি’, তো কখনও ‘জয় শ্রী রাম’ স্লোগান তুললেন। মুড়ি খেতে খেতেই জনসংযোগ সারলেন দেশের প্রধানমন্ত্রী। মুড়িতে মজে থাকা মোদীর সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।এমন বিরল দৃশ্য দেখে অনেকেই প্রথমে চমকে যান। পরে অবশ্য সবটা ধাতস্থ হতেই মোবাইল বের করে মোদির ঝালমুড়ি খাওয়া ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন তাঁরা। স্বাভাবিকভাবেই এই দৃ্শ্য ভাইরাল হতে বেশি সময় নেয়নি। সকলে ‘মোদি জিন্দাবাদ’ স্লোগানও তুললেন। মোদী নিজেই শুধু ঝালমুড়ির স্বাদগ্রহণ করেননি, উপস্থিত সকলকে ঝালমুড়ি কিনে খাইয়েছেন। বিক্রম সাউ নামে মালিকের চবনলাল স্পেশাল ঝালমুড়ির দোকান আরও জনপ্রিয় হয়ে উঠল মোদীর আগমনে।বিক্রম জানান, “স্যার হঠাৎ এসে বললেন, তোমার নাম কী? তারপর বললেন, একটা ঝালমুড়ি বানাও। আমি বানালাম। খেয়ে উনি বললেন দারুণ হয়েছে। শুধু মুড়ি খাওয়াই নয়, তিনি বাবা-মায়ের নাম ও ব্যবসার ব্যাপারেও খোঁজখবর নিলেন। এটা তো সত্যিই ভাগ্যের ব্যাপার।” এরপর মোদীর সভা ছিল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। সেই সভা সেরে নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করলেন ঝালমুড়ি খাওয়ার ছবি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *