Breaking News

ডিজি সিদ্ধিনাথের মেয়াদ ৬ মাস বাড়িয়ে দিল ‘শাহী’ মন্ত্রক!দ্বিতীয় দফার ভোটের আগেই চিঠি এল নবান্নে

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তের চাকরির মেয়াদ ছয় মাসের জন্য বৃদ্ধি করল কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী ৩০ এপ্রিল তাঁর অবসর ছিল। ওই মেয়াদ আরও ছয় মাস বৃদ্ধি হয়েছে। রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে এমন নির্দেশই দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।ভোটের মাঝেই কাজের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল নির্বাচন কমিশন নিযুক্ত পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার। ৩০ এপ্রিল তাঁর অবসর নেওয়ার কথা ছিল। কিন্তু ভোটপর্বের মাঝে ডিজিপির মেয়াদ বাড়িয়ে দিল স্বরাষ্ট্রমন্ত্রক। এপ্রিল নয়, আরও ৬মাস তাঁকে দায়িত্ব পালন করতে হবে। সোমবার বিজ্ঞপ্তি দিয়ে তা জানিয়েছে শাহের মন্ত্রক। অর্থাৎ অক্টোবর মাস পর্যন্ত রাজ্য পুলিশের ডিজি থাকবেন সিদ্ধিনাথ গুপ্তা।ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি বদল করেছিল কমিশন। ডিজিপি পদ থেকে পীযূষ পাণ্ডেকে সরিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় রাজ্যের নতুন ডিজিপি হন সিদ্ধনাথ। তিনি ১৯৯২ ব্যাচের আইপিএস। সেই সঙ্গেই বদল করা হয়েছিল কলকাতা পুলিশের কমিশনার, রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) এবং ডিজি (কারা) পদে। এ বার রাজ্যের ডিজি সিদ্ধনাথের চাকরির মেয়াদ বৃদ্ধি করা হল।রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার অগ্রবাল বলেন, ‘‘ভোটগ্রহণ কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনও গন্ডগোলের অভিযোগ নেই। সর্বত্র সম্পূর্ণ নিরাপত্তা ছিল। আগে ওই সমস্ত কেন্দ্রের ১০০ মিটারের মধ্যেও অশান্তি হত। বুথের বাইরে কয়েকটি অশান্তির অভিযোগ এসেছে। তবে কোথাও কোনও মৃত্যুর খবর নেই।’’ কমিশন জানিয়েছে, প্রথম দফার ভোট ১৬টি জেলার যে সব বুথে হয়েছে, কোথাও পুনর্নির্বাচনের প্রয়োজন নেই। বুধবার দ্বিতীয় দফার ভোট। তার আগে ডিজিপি সিদ্ধিনাথের চাকরির মেয়াদ বৃদ্ধি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *