Breaking News

‘বাংলায় গুন্ডারাজ’,আসানসোলে কংগ্রেস কর্মী খুনে তৃণমূলের বিরুদ্ধে ‘সন্ত্রাসের রাজত্ব’-এর অভিযোগ রাহুলের!

প্রসেনজিৎ ধর:-পশ্চিমবঙ্গের ভোট-পরবর্তী হিংসা নিয়ে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাহুল গান্ধি। বাংলায় গুন্ডারাজ চলছে বলে অভিযোগ করলেন তিনি। ধমকানো, খুন তৃণমূলের চরিত্র হয়ে উঠছে বলে কড়া সমালোচনা করেছেন রাহুল গান্ধী। আসানসোলে কংগ্রেস কর্মী দেবদীপ চট্টোপাধ্যায়ের খুনের ঘটনায় শোকপ্রকাশ করতে গিয়ে তিনি অভিযোগ করেন, তৃণমূল-সমর্থিত দুষ্কৃতিদের হাতেই এই ঘটনা ঘটেছে, যা অত্যন্ত নিন্দনীয়।সোশাল মিডিয়ায় পোস্ট করে রাহুলের দাবি, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠিনতম শাস্তি দিতে হবে। মৃতের পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি আর্থিক সাহায্যের দাবি তুলেছেন তিনি।আসনসোলে কংগ্রেস কর্মী দেবদীপ চট্টোপাধ্যায়ের মৃত্যুতে কংগ্রেস অভিযোগ তোলে ভোট পরবর্তী হিংসার জেরে তাঁকে খুন করা হয়েছে। তৃণমূলের দুষ্কৃতীরা খুন করেছে। কংগ্রেসের অভিযোগ, রাতে বাড়ি ফেরার সময় দেবদীপের গাড়ি ঘেরাও করে তাঁকে এমন মারধর করা হয়েছে যে তাঁর মৃত্যু হয়।এই ঘটনার প্রতিবাদে আজ, রবিবার রাহুল টুইটে লেখেন, ‘তৃণমূল আশ্রিত গুন্ডারা কংগ্রেস কর্মী দেবদীপ চট্টোপাধ্যায়ের খুন করেছে। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। শোকাগ্রস্ত পরিবারকে সমবেদনা জানাই। বাংলায় গুন্ডারাজ চলছে। ধমকানো, মারধর, খুন তৃণমূলের চরিত্র হয়ে উঠেছে। কংগ্রেসের রাজনীতি কখনও হিংসাকে সমর্থন করে না। আমরাও আমাদের কর্মীদের হারিয়েছি, তবুও আমরা সর্বদা অহিংসা ও সংবিধানের পথ বেছে নিয়েছি। এটাই আমাদের ঐতিহ্য।’ তিনি আরও লেখেন, ‘সকল অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার করে কঠোরতম শাস্তি নিশ্চিত করতে হবে। দেবদীপের পরিবারকে পূর্ণ সুরক্ষা ও আর্থিক সাহায্য করতে হবে।’লোকসভার বিরোধী দলনেতা বলেন, বর্তমান পশ্চিমবঙ্গে গণতন্ত্র নয়, বরং সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে। ভোটের পর বিরোধী কণ্ঠস্বরকে দমিয়ে রাখতে ভয় দেখানো, হামলা ও নির্মূল করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।তিনি আরও বলেন, কংগ্রেসের রাজনীতি কখনও সহিংসতার ওপর নির্ভরশীল নয়। অতীতে নিজেদের কর্মী হারালেও দল সবসময় অহিংসা ও সংবিধানের পথেই বিশ্বাসী থেকেছে।শহরে নির্বাচনী প্রচারে ব্যস্ত কেজরিওয়াল ও তেজস্বী যাদব। এই আবহেই তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাহুল গান্ধি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে INDIA জোটের অন্দরের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। তৃণমূলের প্রত্যাবর্তনের আশায় অরবিন্দ কেজরিওয়াল ও তেজস্বী যাদবের মতো হেভিওয়েট বিরোধীরা কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার চালালেও, রাহুল গান্ধী তৃণমূলের কড়া সমালোচনা করলেন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *