দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতার ব্যস্ততম ইএম বাইপাসের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল চিংড়িঘাটায় এবার শুরু হতে চলেছে মেট্রো প্রকল্পের নির্মাণকাজ। ‘অরেঞ্জ লাইন’ মেট্রোর সেগমেন্ট বসানোর কাজ যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তার জন্য বড়সড় ট্রাফিক নিয়ন্ত্রণের কথা ঘোষণা করেছে কলকাতা পুলিশ | মেট্রো রেলের এই কাজের জন্য আগামী দু’টি সপ্তাহান্তে মোট ১২০ ঘণ্টা যান চলাচল আংশিক বন্ধ রাখা হবে। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, টানা ৬০ ঘণ্টা করে দু’দফায় এই কাজ চলবে এবং এই সময়ে বাইপাসের নির্দিষ্ট কিছু অংশ দিয়ে গাড়ি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
কলকাতা পুলিশের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম পর্যায়ের কাজ শুরু হবে আগামী ১৫ মে, শুক্রবার রাত ৮টা থেকে। এই দফায় উত্তরমুখী যান চলাচল আংশিক বন্ধ রাখা হবে এবং ১৮ মে, সোমবার সকাল ৮টায় পুনরায় রাস্তাটি খুলে দেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে তার ঠিক পরের সপ্তাহে, অর্থাৎ ২২ মে, শুক্রবার রাত ৮টা থেকে ২৫ মে, সোমবার সকাল ৮টা পর্যন্ত। এই সময়ে দক্ষিণমুখী যান চলাচলের ওপর বিধিনিষেধ কার্যকর থাকবে।
*কবে ইএম বাইপাসের কোন লেন বন্ধ*
১৫ মে রাত ৮টা থেকে ১৮ মে সকাল ৮টা পর্যন্ত ইএম বাইপাসের চিংড়িহাটা ক্রসিংয়ের পশ্চিমদিকের লেন|
২২ মে রাত ৮টা থেকে ২৫ মে সকাল ৮টা পর্যন্ত ইএম বাইপাসের চিংড়িহাটা ক্রসিংয়ের পূর্বদিকের লেন বন্ধ থাকবে।
*অন্য কোন রাস্তা দিয়ে চলবে গাড়ি?*
*১৫ মে রাত ৮টা থেকে ১৮ মে সকাল ৮টা পর্যন্ত উত্তরদিকে* অর্থাৎ সল্টলেক, এয়ারপোর্টের দিকে যাওয়া গাড়িগুলি চিংড়িহাটা ক্রসিংয়ের আগে বাইপাসের উপর থাকা NX হোটেল থেকে ডাইভার্ট হয়ে নতুন তৈরি একটি রাস্তা দিয়ে গন্তব্যের দিকে যাবে|
চিংড়িহাটা উড়ালপুল যাঁরা নিতে চান, তাঁরা নতুন তৈরি ডাইভার্সন নেবেন, চিংড়িহাটা ক্রসিংয়ের দিকে যাওয়ার জন্য।
এই সময়ে দক্ষিণ দিকে আসা গাড়িগুলি স্বাভাবিকভাবেই আসবে |
সল্টলেক ও নিউটাউনের দিক থেকে ইএম বাইপাসে যে গাড়িগুলি আসবে, তারা আগের মতোই আসবে|
*২২ মে রাত ৮টা থেকে ২৫ মে সকাল ৮টা পর্যন্ত উত্তরদিকে অর্থাৎ*
সল্টলেক, এয়ারপোর্টের দিকে যাওয়া গাড়িগুলি চিংড়িহাটা ক্রসিংয়ের আগে বাইপাসের উপর থাকা NX হোটেল থেকে ডাইভার্ট হয়ে নতুন তৈরি একটি রাস্তা দিয়ে গন্তব্যের দিকে যাবে|
সল্টলেকে যাওয়ার জন্য চিংড়িহাটা উড়ালপুল যাঁরা নিতে চান, তাঁরা নতুন তৈরি ডাউভার্সন নেবেন, চিংড়িহাটা ক্রসিংয়ের দিকে যাওয়ার জন্য।
দক্ষিণ দিকে আসা গাড়িগুলি চিংড়িহাটা ক্রসিং থেকে ডাইভার্ট করে অন্যদিকের লেনে যাবে। তারপরে একটি কাট-আউট পেরিয়ে আবার স্বাভাবিক রুটে ফিরে আসবে।
সল্টলেক, নিউটাউনের দিক থেকে আসা গাড়িগুলি চিংড়িহাটা ক্রসিং থেকে বাঁ দিকে ঘুরতে পারবে। কিন্তু ডানদিকে ঘোরা বন্ধ থাকবে। ওই গাড়িগুলিকে মেট্রোপলিটন থেকে ইউ-টার্ন নিয়ে ডাইভার্ট করা রাস্তা ধরে গন্তব্যে যেতে হবে।
দক্ষিণ দিকে যাওয়া পণ্যবাহী গাড়িগুলি হাডকো ক্রসিং, কাঁকুড়গাছি ক্রসিং থেকে চিংড়িহাটার দিকে যেতে দেওয়া হবে না |
Hindustan TV Bangla Bengali News Portal