Breaking News

সংসদের পথে রাজ্য বিধানসভা! এবার অধিবেশনের লাইভ সম্প্রচারের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিধানসভার অধিবেশনের এবার সরাসরি সম্প্রচার করা হবে। শুক্রবার বিধানসভায় এ কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, “বিধায়কেরা কী কাজ করছেন, তা নিয়ে ভোটারেরা অন্ধকারে থাকেন। আশা করব, এই ঐতিহাসিক বিধানসভায় জনগণের নজরদারি সুনিশ্চিত করার জন্য লাইভ সম্প্রচার করা হবে। বিল, বাজেট, জিরো আওয়ার, প্রাইভেট মেম্বার বিল সব সরাসরি সম্প্রচার করা হবে।” পরে বক্তৃতা করতে উঠে বিধানসভার অধিবেশনের সরাসরি সম্প্রচারের কথা বলার জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি।সূত্রের খবর, আগের তৃণমূল সরকারের আমলেও লাইভ সম্প্রচারের ব্যবস্থা ছিল। তবে তা সব দিন করা হতো না। বিধানসভা অধিবেশনের নির্দিষ্ট কিছু দিনে তা সরাসরি সম্প্রচার করা হতো। বিশেষ করে মুখ্যমন্ত্রীর ভাষণের দিনে। এ বার সব দিনই অধিবেশনের লাইভ সম্প্রচার হবে। এই ব্যবস্থার জন্য পরে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে বক্তৃতা করতে উঠে ধন্যবাদও জানান ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। শুক্রবার বিধানসভার নতুন স্পিকার নির্বাচিত হন কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক রথীন্দ্রনাথ বসু। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ধ্বনি ভোটে তিনি নির্বাচিত হন। পরে মুখ্যমন্ত্রী ও শাসকদলের পরিষদীয় দলনেতা শুভেন্দু এবং বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের হাত ধরে রথীন্দ্র স্পিকারের কুর্সিতে বসেন। তাঁকে শুভেচ্ছা জানান প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এর পরেই বক্তৃতা করতে উঠে নতুন স্পিকারকে ধন্যবাদ জানিয়ে লাইভ সম্প্রচারের কথা বলেন শুভেন্দু।বক্তৃতায় মুখ্যমন্ত্রীর বার্তা, বিধানসভা মারামারির জায়গা নয়। আগের তৃণমূল সরকারকে খোঁচা দিয়ে তিনি বলেন, “বিধানসভায় শাসক-বিরোধী দু’পক্ষই নিজেদের বক্তব্য জানাক। ১১ মাস যেন বিরোধী দলের নেতাকে বিধানসভার বাইরে না-রাখা হয়।” বিরোধী দলকে মর্যাদা দিয়ে বিধানসভায় তাদের বেশি করে বক্তব্য তুলে ধরার সুযোগ দেওয়া হবে বলেও জানান তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *