নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপরে আত্মঘাতী হামলার পরিকল্পনা করে হুমকি-মেল করার অভিযোগ। কলকাতার গার্ডেনরিচ থেকে শুক্রবার রাতে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশের সাইবার সেল ও এসটিএফ-এর যৌথ তদন্তের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়।সাংবাদিক বৈঠক করে এসটিএফের যুগ্ম কমিশনার জানান, বুধবার সকাল ১০ টা ১৫ মিনিট নাগাদ ইমেল আসে ভবানীপুর থানায়। হুমকি মেসেজ লিখে ইমেল করা হয়েছে বলে জানান তিনি। জানা গিয়েছে, এক মহিলার নামে আসে ওই হুমকি মেল। চিঠিতে উল্লেখ করা হয়, ওই মহিলা আল কায়দা সংগঠনের সঙ্গে যুক্ত। সেই সূত্রেই বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সুইসাইড বম্ব অ্যাটাক করার পরিকল্পনা করা হচ্ছে বলে লেখা হয় ইমেলে। এরপরই তদন্তে নেমে চিরুনি তল্লাশি চালায় পুলিশ। ওই ঘটনায় নাম উঠে আসে হাসনিন ইকবালের (২৭)। গার্ডেনরিচ-এর গোলাম আব্বাস লেনের বাসিন্দা তিনি। তাঁকে জেরায় করেও ঘটনার নেপথ্যের কারন উদঘাটন করেন এসটিএফের তদন্তকারীরা। তাকে পুলিশি হেফাজতে নিয়ে জেরা করা হয়। তিনি জানান, যে মহিলার নামে ব্যবহার করে মেল করা হয়, সেই মহিলা তাঁর পূর্ব পরিচিত। পুলিশ মনে করছে, ওই মহিলা এবং তাঁর পরিবারকে সমস্যায় ফেলার জন্য এই কাজ সে করেছেন।পুলিশ তদন্ত করে দেখেছে, এর আগে ওই যুবক নির্বাচন কমিশন, ভারত সরকারের বিভিন্ন দপ্তর-সহ বিভিন্ন জায়গায় মেল করতেন। পুলিশ জানিয়েছে, ধৃত হাসনীন আইপি অ্যাড্রেস তৈরি-সহ নানা আইটি সংক্রান্ত কাজে পটু। সেই বুদ্ধি কাজে লাগিয়েই এই ধরনের কাজ করতেন।
Hindustan TV Bangla Bengali News Portal