দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-কলকাতা বিমানবন্দর দেশের অন্যতম ব্যস্ত এয়ারপোর্ট। প্রায় সারাদিনই এখানে যাত্রীদের যাতায়াত থাকে। মঙ্গলবার দুপুরে ঠিক সেখানেই ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা । মেরামতির সময়েই লিফট ছিঁড়ে পড়ে আহত হন একাধিক কর্মী।কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, আহতদের মধ্যে এক জনের পাঁজরের একাধিক হাড় ভেঙেছে। দু’জনের মাথায় আঘাত এবং শরীরের নিম্নাংশে গুরুতর চোট হয়েছে। এঁদের মধ্যে এক জনের স্নায়ুতন্ত্র আঘাতের আশঙ্কা করা হচ্ছে। তিন জনেই হাসপাতালে চিকিৎসাধীন। কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, লিফটটি যাত্রীদের ব্যবহারের জন্য নয়। বিমানবন্দরের কর্মীদের জন্যই সেটি ছিল। তবে লিফটটি অনেকদিন ধরেই খারাপ হয়ে পড়েছিল। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি।
গত মার্চ মাসে আরজি করে লিফট বিপর্যয়ে মৃত্যু হয় নাগেরবাজারের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন মৃতের স্ত্রী। তাঁদের ছেলে বয়সে অনেকটাই ছোট। অভিযোগ, লিফট বেসমেন্টে আটকে যাওয়ার পর তাঁর স্বামী নেমে আসার চেষ্টা করছিলেন। সেই সময়ই লিফ্ট হঠাৎ উপরের দিকে উঠে যেতে শুরু করে এবং লিফ্ট এবং দেওয়ালের মাঝখানে চাপা পড়েই মৃত্যু হয় তাঁর।
Hindustan TV Bangla Bengali News Portal