Breaking News

অনুপ্রবেশের জেরে দেশের বহু জেলায় সংখ্যালঘু হওয়ার পথে হিন্দুরা! জনবিন্যাসে বদল রুখতে অমিত শাহর বিরাট পদক্ষেপ

নিজস্ব সংবাদদাতা :- এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে দেশ জুড়ে জনবিন্যাস চরিত্র অস্বাভাবিক পরিবর্তনের প্রভাব’ পর্যালোচনার জন্য একটি উচ্চস্তরীয় কমিটি গড়ল। শাহ সমাজমাধ্যমে এই ঘোষণা করে বলেছেন, কমিটির চেয়ারম্যান হবেন অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নওলেকর।স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করলেন, অনুপ্রবেশের জেরে জনবিন্যাসে বদল এবং সেটার কী প্রভাব জনমানসে পড়ছে তা খতিয়ে দেখতে একটি উচ্চস্তরীয় কমিটি গঠন করছে কেন্দ্র। ওই কমিটিতে রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকর, প্রাক্তিন আইএএস অফিসার দুর্গাশঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস আধিকারিক বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ ডঃ শমিকা রবি। এছাড়াও এই কমিটিতে থাকবেন সেনসাস কমিশনার, স্বরাষ্ট্রদপ্তরের সচিব এবং বিদেশ সচিবেরা। শাহ জানিয়েছেন, এই কমিটির কাজ হবে দেশের বিভিন্ন প্রান্তে অনুপ্রবেশের জেরে এবং অন্যান্য অস্বাভাবিক কারণে যে জনবিন্যাসের বদল আসছে, সেটা নিয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করা।স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, “জনবিন্যাসে বদল অত্যন্ত গুরুতর ইস্যু। এটা শুধু যে শুধু ভারতের সার্বভৌমত্বে আঘাত তাই নয়, একই সঙ্গে জাতীয় নিরাপত্তার জন্যও বিপজ্জনক। আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক বিন্যাসের জন্যও জনবিন্যাসে বদল ভয়ংকর বিপদ ডেকে আনতে পারে। একই সঙ্গে আদিবাসী সমাজের জন্য অস্তিত্বের সংকটের কারণ হতে পারে জনবিন্যাস বদল।” শাহ সাফ জানিয়েছেন, তাঁর তৈরি কমিটি শুধু যে অনুপ্রবেশের কারণে জনসংখ্যার অস্বাভাবিক বদল দেখবে তাই নয়, একই সঙ্গে অন্য কোনও কারণে অস্বাভাবিকভাবে জনসংখ্যার বিন্যাস বদলাচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *