নিজস্ব সংবাদদাতা:-তৃণমূলের হাতে এখনও ৭৮ জন বিধায়ক থাকলেও ধর্মতলায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা ওয়াই চ্যানেলের ধর্না কর্মসূচিতে দেখা মিলল হাতে গোনা কয়েকজন জনপ্রতিনিধির। উপস্থিত ছিলেন মাত্র ৬ জন বিধায়ক ও কয়েকজন সাংসদ। আর সেই ছবিকেই হাতিয়ার করে তৃণমূলের সাংগঠনিক শক্তি নিয়ে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।মঙ্গলবার তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে স্থানীয় প্রশাসনিক প্রতিনিধি ও বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “শুনলাম ৩ জন এমপি, ৬ জন বিধায়ক গিয়েছে। দলটার অবস্থা ফলতার মতো হয়ে গিয়েছে।” তাঁর দাবি, নির্বাচনের ফলের পর থেকেই তৃণমূলের ভিত নড়ে গিয়েছে এবং মঙ্গলবারের কর্মসূচি সেই বাস্তবতাই সামনে এনে দিয়েছে।
অন্যদিকে, কর্মসূচির মঞ্চ থেকে এখনও লড়াইয়ের সুরেই শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, “জিয়েঙ্গে তো বিজেপি কো হাটাকে যায়েঙ্গে।” অর্থাৎ বেঁচে থাকলে বিজেপিকে বাংলার মাটি থেকে সরিয়েই ছাড়বেন বলে বার্তা দেন তৃণমূল সুপ্রিমো।এদিন শুভেন্দু শুধু মমতাকেই নয়, নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও খোঁচা দেন। তিনি বলেন, “উনি তো অসুস্থ শুনেছিলাম। অসুস্থ হলে ফোন করা যায় নাকি! স্যালাইন-ট্যালাইন কী সব চলছে।”
Hindustan TV Bangla Bengali News Portal