নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- রাজ্য সরকারি কর্মচারীদের পর এবার অবসরপ্রাপ্ত কর্মী ও তাঁদের পরিবারের জন্য বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ত্রাণ (ডিয়ারনেস রিলিফ বা DR) দেওয়া শুরু করল নবান্ন। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত সময়কালের যে ডিআর বকেয়া ছিল, এবার তা অবসরপ্রাপ্ত কর্মী ও তাঁদের পরিবার পেতে শুরু করেছেন।ডিআর বকেয়ার ক্ষেত্রে যদি মনোনীত ব্যক্তির নাম সংশ্লিষ্ট দফতরে নথিভুক্ত থাকে, তা হলে সেই মনোনীত ব্যক্তিকেই অর্থ প্রদান করা হবে। যদি বর্তমান পারিবারিক পেনশনভোগী ও মনোনীত ব্যক্তি একই হন, তবে সরাসরি তাঁর অ্যাকাউন্টেই অর্থ পাঠানো হবে। অন্য দিকে, যদি মনোনীত ব্যক্তির তথ্য না থাকে, তা হলে আইনগত উত্তরাধিকারীদের প্রয়োজনীয় নথি জমা দিতে হবে এবং যাচাইয়ের ভিত্তিতে অর্থ প্রদান করা হবে। রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়াও শুরু করেছে রাজ্য সরকার। নবান্নের অর্থ দফতর সূত্রে খবর, গত শুক্রবার থেকেই বকেয়া ডিএ-র টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। ২০০৮ সালের এপ্রিল মাস থেকে ২০১৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত সরকারি কর্মচারীদের ডিএ বাবদ যে টাকা বকেয়া রয়েছে, আপাতত তা দেওয়া হচ্ছে।
নতুন নিয়ম অনুযায়ী, কোনও কর্মী বা পেনশনভোগীর মৃত্যু হলে তাঁর বকেয়া ডিআর পাওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলি কার্যকর হবে,
নথিভুক্ত নমিনি থাকলে: যদি সংশ্লিষ্ট সরকারি দফতরে মনোনীত ব্যক্তি বা নমিনির নাম আগে থেকেই নথিভুক্ত থাকে, তবে বকেয়া অর্থ সেই মনোনীত ব্যক্তিকেই দেওয়া হবে।
সরাসরি অ্যাকাউন্টে ট্রান্সফার: যদি বর্তমান পারিবারিক পেনশনভোগী এবং মনোনীত ব্যক্তি (নমিনি) একই জন হন, তবে বকেয়া টাকা সরাসরি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।
নমিনি না থাকলে: যদি দফতরে মনোনীত ব্যক্তির কোনও তথ্য না থাকে, সে ক্ষেত্রে মৃতের আইনগত উত্তরাধিকারীদের প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। সমস্ত নথি পুঙ্খানুপুঙ্খ যাচাই করার পরই টাকা প্রদান করা হবে।
Hindustan TV Bangla Bengali News Portal