Breaking News

ওড়িশা সীমান্তে গাড়ি রেখে উধাও তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ! ৩ কোটির তোলাবাজি মামলায় তল্লাশি জোরদার, পুলিশের জালে চালক

প্রসেনজিৎ ধর, কলকাতা :-তোলাবাজির অভিযোগে কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুঁজছিল পুলিশ। ওড়িশা পর্যন্ত তাঁকে ধাওয়া করা হয়। অভিযোগ, পুলিশকে আসতে দেখে পড়শি রাজ্যে রাস্তায় গাড়ি থেকে নেমে গা-ঢাকা দেন সুশান্ত। তাঁর গাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে চালক সুজিত চৌধুরীকে।
কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে ফেরার নোটিস জারি করেছে আনন্দপুর থানা। যখন যে পরিস্থিতি খোঁজ মিলবে, সেখান থেকে গগ্রেফতার করা হবে তাঁকে। হকারদের কাছ থেকে বিপুল টাকা তোলা আদায়ের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে গত ১ জুন আনন্দপুর অভিযোগ দায়ের করেন হকাররা। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, গত ২০২২ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বাজারে নতুন টিন ও  শাটারের দোকান তৈরি হয়। ব‌্যবসায়ীদের অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত কাউন্সিলর ও তাঁর সঙ্গীরা বলে দেন, কোন ব‌্যবসায়ী কত বড় দোকান পাবেন। সেইমতো তাঁদের রেটচার্ট করে দেওয়া হয়। ওই রেটচার্ট অনুযায়ী ব‌্যবসায়ীদের টাকা দিতে হয়। এ ছাড়াও বেশ কিছু দোকানও বানানো হয়। একেকটি দোকান কাউন্সিলর ও তাঁর সঙ্গীরা ৬ লাখ টাকা করে বিক্রি করেন বলে অভিযোগ।আনন্দপুর থানায় অভিযোগ দায়েরের পর থেকেই সুশান্ত ঘোষের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। নাকা চেকিংগুলিতেও চলছিল তল্লাশি। শুক্রবার ওড়িশা সীমানার দিকে যাওয়ার পথে নাকা তল্লাশিতে ধরে পড়ে তৃণমূল কাউন্সিলরের গাড়ি। পুলিশ সূত্রে খবর, ওই গাড়িতেই ছিলেন সুশান্ত ঘোষের পরিবার। জানা গিয়েছে, পুলিশের জালে সুশান্ত ঘোষের গাড়ির চালক। তাঁর বিরুদ্ধেও রয়েছে তোলাবাজির অভিযোগ। এখন দেখার, গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করে সুশান্ত ঘোষের হদিশ পায় কি না পুলিশ।গত মাসের শেষে কলকাতা পুরসভার ১২ নম্বর বরোর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন সুশান্ত। কলকাতার পুর কমিশনার স্মিতা পাণ্ডের কাছে ইস্তফাপত্র জমা দেন তিনি। পুরসভার পদ থেকে ইস্তফা দিলেও কাউন্সিলর পদ ছাড়ছেন না বলে জানিয়েছিলেন সুশান্ত।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *