দেবরীনা মণ্ডল সাহা, রথযাত্রার রীতি মেনে ঝাট দিয়ে কলকাতা ইসকনের রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রথযাত্রায় অংশ নিয়ে প্রভু জগন্নাথের পুজো করেন তিনি। পরে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “রথযাত্রায় উপস্থিত থাকতে পেরে আমি ধন্য। আমি এখানে মুখ্যমন্ত্রী হিসেবে নয়, প্রভু জগন্নাথের একজন দাস ও সেবক হিসেবে এসেছি।”মুখ্যমন্ত্রী জানান, বহু বছর ধরেই তিনি দোলপূর্ণিমা, অন্নকূট উৎসব ও দামোদর মাসে ইসকনে এসে সেবা করে থাকেন। তাঁর কথায়, “আমার ধর্মচর্চার সঙ্গে পদমর্যাদার কোনও সম্পর্ক নেই।” পাশাপাশি তিনি গীতার মাহাত্ম্য তুলে ধরে বলেন, “গীতাই শুরু, গীতাই শেষ। গীতার আদর্শ গ্রহণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।”১ লা আগস্ট থেকে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন অনুষ্ঠানের মঞ্চ থেকেই বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগামী ১ আগস্ট থেকে কলকাতার সরকারি স্কুলগুলিতে মিড-ডে মিলের রান্না ও সরবরাহের দায়িত্ব নেবে ইসকন। ইতিমধ্যেই এ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। কলকাতার পর ধাপে ধাপে নদীয়া-সহ রাজ্যের অন্যান্য জেলাতেও এই প্রকল্প চালু করা হবে। পাশাপাশি ভবিষ্যতে ভারত সেবাশ্রম সংঘ ও রামকৃষ্ণ মিশন-এর সঙ্গেও বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে একসঙ্গে কাজ করার ইচ্ছার কথাও জানান তিনি।পূর্বতন সরকারকে কটাক্ষ বক্তব্য রাখতে গিয়ে নাম না করেই পূর্বতন সরকারের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ২০২১ সালে এই মন্দিরের প্রতি বৈমাত্রেয় আচরণ করা হয়েছিল। তবে ইসকন কর্তৃপক্ষ কোনও চাপের কাছে মাথা নত করেনি।তিনি বলেন, “ভগবানের লীলায় সব পরিষ্কার হয়ে গেছে। যারা ধর্মের পথে বাধা সৃষ্টি করবে, একদিন তারাই হারিয়ে যাবে। আগের সরকারের একটি চোখ বন্ধ ছিল, তাই আপনারা অবহেলিত ছিলেন। বর্তমান সরকারের দু’টি চোখই খোলা।” ‘বিকাশ ভি হোগা, বিরাসত ভি হোগা’প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য উদ্ধৃত করে মুখ্যমন্ত্রী বলেন, “বিকাশ ভি হোগা, বিরাসত ভি হোগা।” তাঁর দাবি, উন্নয়নের পাশাপাশি দেশের ঐতিহ্য ও সংস্কৃতির সংরক্ষণও সমান গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আজ শুধু পুরী নয়, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন-সহ বিশ্বের নানা দেশে রথযাত্রা পালিত হচ্ছে এবং এটি বিশ্বজুড়ে এক বৃহৎ ভক্তি আন্দোলনের রূপ নিয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal