প্রসেনজিৎ ধর, কলকাতা :- নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের মামলার শনিবার শুনানি ছিল আলিপুর বিশেষ সিবিআই আদালতে। মামলার শুনানি শুরু হতেই জামিনের আবেদনের তীব্র বিরোধিতা করে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সওয়ালে উঠে আসে, অযোগ্য শিক্ষকে ভবিষ্যৎ সমাজের অবক্ষয়ের কথাও।শনিবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়কে ভারচুয়ালি ব্যাঙ্কশাল আদালতে পেশ করা …
Read More »প্রাথমিক নিয়োগ মামলায় মামলাকারী ১২ জনের জন্য পৃথক মেধাতালিকা প্রকাশের নির্দেশ কলকাতা হাইকোর্টের!
দেবরীনা মণ্ডল সাহা :- প্রাথমিক নিয়োগ ২০২২ নিয়ে নতুন মেধাতালিকা প্রকাশের নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার। মামলাকারী ১২ জনের জন্য পৃথক মেধাতালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন তিনি। পরীক্ষার নম্বরের ভিত্তিতে দেখা হবে তাঁরা প্যানেলে সুযোগ পান কিনা।মামলাকারীদের জন্য পৃথক মেধাতালিকা প্রকাশের নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। পরীক্ষার নম্বরের ভিত্তিতে দেখা হবে …
Read More »মাধ্যমিকে ফস্কা গেরো!প্রথম দিনেই প্রশ্ন ফাঁসের অভিযোগ,২ পরীক্ষার্থীকে খুঁজে বের করল পর্ষদ
প্রসেনজিৎ ধর, কলকাতা :-প্রথম দিনেই ফাঁস মাধ্যমিকের প্রশ্নপত্র। অভিযোগ,পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকজনের মোবাইলে পৌঁছে যায় প্রথম ভাষার প্রশ্নপত্র। মধ্যশিক্ষা পর্ষদ জানায় পরীক্ষা শেষ হওয়ার আগেই অভিযুক্তদের খুঁজে বের করা হয়েছে।কাদের মাধ্যমে ওই প্রশ্ন সামনে এসেছে, তা খতিয়ে দেখতে গিয়ে ২ জন পরীক্ষার্থীকে চিহ্নিত করেছে পর্ষদ। তাঁদের পরীক্ষা বাতিল …
Read More »‘বিশেষ কোড’ দেওয়া প্রশ্নপত্রে মাধ্যমিক পরীক্ষা শুরু!সুষ্ঠু ব্যবস্থাপনায় বদ্ধপরিকর পর্ষদ
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটে শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। এনরোলমেন্ট সংখ্যা অনুযায়ী, প্রায় ৯ লক্ষ ২৩ হাজার ছাত্রছাত্রীর ২০২৪ সালে পরীক্ষা দিচ্ছে। ২ হাজার ৬৭৫টি কেন্দ্রে এই বছর পরীক্ষা শুরু হয়েছে। ২০২৩ সালের তুলনায় পরীক্ষার্থী বাড়লেও নজরদারির সুবিধা এবং নিরাপত্তার কথা মাথায় রেখে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা …
Read More »প্রাথমিক নিয়োগের প্যানেল প্রকাশের পরদিনই মামলা!‘সুপ্রিম’ নির্দেশের পরও ৯৫৩৩ পদে শিক্ষক নিয়োগে আবারও জট?
প্রসেনজিৎ ধর, কলকাতা :- বুধবারের প্রাইমারি বোর্ডের প্রকাশ করা ২০২২ এর প্যানেল সংক্রান্ত নোটিফিকেশনকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করার আবেদন। সুমন্ত কোলে-সহ ১০ জন আবেদন করেন। মামলা করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। সুপ্রিমকোর্টের নির্দেশ ছিল, বিএড ডিগ্রি নিয়োগের ক্ষেত্রে গ্রহণযোগ্য না হলেও, ডিএলএড ডিগ্রির চাকরিপ্রার্থীদের নিয়োগ করা …
Read More »‘আমাকে বিক্রি করে দাও’, মৃত্যুর আগে বিস্ফোরক ছাত্রী!যাদবপুরে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে র্যাগিং না সম্পর্কের টানাপোড়েন, তদন্তে কমিটি
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- যাদবপুরে দৃষ্টিহীন ছাত্রীর অস্বাভাবিক মৃ্ত্যুকে কেন্দ্র নতুন করে র্যাগিং অভিযোগ উঠল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রীর দেহ উদ্ধার হয় জলপাইগুড়ির মালবাজারে নিজের বাড়িতে। মৃত ছাত্রী পরিবারের অভিযোগ নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো ওই ছাত্রীর উপর। এমনকী তাঁকে জোর করে নেশা করানো …
Read More »জমি মামলায় বড় জয় অমর্ত্য সেনের!ছাড়তে হবে না জমি,বিশ্বভারতীর নোটিস বাতিল সিউড়ি আদালতের
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে উচ্ছেদের নোটিস ধরিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। মামলা গড়িয়েছিল আদালতে।ওই মামলাতেই বুধবার সিউড়ি আদালত জানিয়ে দিল, অমর্ত্য সেনকে জমি ছাড়তে হবে না। বিশ্বভারতীকে অবিলম্বে নোটিস বাতিল করার নির্দেশ দিয়েছে আদালত।অমর্ত্য সেনের আইনজীবী জানিয়েছেন, সিউড়ি জেলা আদালত বিশ্বভারতীর দেওয়া …
Read More »নরেন্দ্রপুরে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় প্রধান শিক্ষককে সাসপেন্ড মধ্যশিক্ষা পর্ষদের!
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নরেন্দ্রপুরের স্কুলে সম্প্রতি যে হামলার ঘটনা ঘটে, তাতে কড়া পর্যবেক্ষণ ছিল কলকাতা হাইকোর্টের। বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় প্রথম থেকেই অভিযোগ ছিল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনার পরই আদালের নির্দেশ দেয় যাতে প্রধান শিক্ষক ওই স্কুলে প্রবেশ করতে না পারে। এরপর থেকে স্কুলে যাননি …
Read More »‘যথেষ্ট হয়েছে’,শিক্ষা সংক্রান্ত মামলা থেকে সরলেন বিচারপতি সৌমেন সেন!
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-শিক্ষা দুর্নীতি মামলায় ফের বড়সড় ধাক্কা। মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন। মনে করা হচ্ছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মতানৈক্যের যে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে, তার জেরেই এই সিদ্ধান্ত। দুই বিচারপতির বিরোধের মাঝে মঙ্গলবার এনিয়ে প্রথম মুখ খুললেন বিচারপতি সৌমেন সেন।মঙ্গলবার বিচারপতি সেন …
Read More »নরেন্দ্রপুরের স্কুলে গন্ডগোলের ঘটনায় প্রধান শিক্ষক-সহ অভিযুক্তদের রাতের মধ্যেই গ্রেপ্তার,নির্দেশ হাইকোর্টের!
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নরেন্দ্রপুরের স্কুলে গন্ডগোলের ঘটনায় হস্তক্ষেপ হাইকোর্টের। অভিযুক্তদের গ্রেপ্তারির সময়সীমা বেঁধে দিলেন বিচারপতি। প্রধান শিক্ষক-সহ অভিযুক্তদের সোমবার রাতের মধ্যেই গ্রেপ্তার করতে হবে। আপাতত স্কুলে ঢুকতে পারবেন না অভিযুক্ত প্রধান শিক্ষকও। গত ২৭ জানুয়ারি নরেন্দ্রপুরে বলরামপুর এম এন বিদ্যামন্দিরে নজিরবিহীন ঘটনা ঘটে। ক্লাস নিচ্ছিলেন শিক্ষকরা। সে সময়ে …
Read More »
Hindustan TV Bangla Bengali News Portal