প্রসেনজিৎ ধর, কলকাতা :-বাংলার মাটিতে গেরুয়া পতাকার অসম্মান কোনওভাবেই মেনে নেওয়া হবে না। পাশাপাশি ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’র মতো দেশবিরোধী স্লোগানের বিরুদ্ধেও কঠোর অবস্থানের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার গেরুয়া সম্মান যাত্রা শেষে যাদবপুরের এইট বি বাসস্ট্যান্ডে আয়োজিত সভার মঞ্চ থেকে এমনই কড়া বার্তা দেন তিনি।গোলপার্ক থেকে এইট বি বাসস্ট্যান্ড …
Read More »‘টাকা দিলেই বিএড ডিগ্রি’, রাজ্যজুড়ে ডিগ্রি বিক্রির অভিযোগ! সাড়ে চারশোর বেশি কলেজকে শো-কজ, বড় পদক্ষেপের হুঁশিয়ারি উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথের
নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- রাজ্যের বিএড কলেজগুলির শিক্ষা পরিকাঠামো ও পঠনপাঠনের মান নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। একাধিক বিএড প্রতিষ্ঠানে কার্যত পড়াশোনা ছাড়াই ডিগ্রি দেওয়ার অভিযোগ ঘিরে সরব হয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, রাজ্যের বিভিন্ন প্রান্তে পরিকাঠামোহীন প্রতিষ্ঠান গজিয়ে উঠেছে এবং শিক্ষার আড়ালে ‘ডিগ্রি বিক্রির’ চক্র চলছে। পরিস্থিতি খতিয়ে দেখে …
Read More »ক্যাম্পাসে এবিভিপির ‘বন্দে মাতরম’, বাইরে এসএফআইয়ের পাল্টা মিছিল! স্লোগান-পাল্টা স্লোগানে ফের তপ্ত যাদবপুর
প্রসেনজিৎ ধর, কলকাতা :- যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বৃহস্পতিবার ফের উত্তপ্ত হল ক্যাম্পাস চত্বর। এদিন বিশ্ববিদ্যালয়ের ত্রিগুণা সেন অডিটোরিয়ামে ‘হরিপদ ভারতী স্মৃতিরক্ষা সমিতি’র উদ্যোগে জাতীয়তাবাদী সম্মেলনের আয়োজন করা হয়েছে। তার আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘বন্দে মাতরম’ যাত্রা করে এবিভিপি। অন্যদিকে, এর পাল্টা মিছিলের আয়োজন করে এসএফআই। বিশ্ববিদ্যালয়ের বাইরে রাজা …
Read More »৩১ অগস্টেই শেষ হওয়ার কথা ছিল চাকরি, মিলল আরও ৯ মাস! ‘যোগ্য’ শিক্ষকদের নিয়ে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ, ২০২৭-এর ৩১ মে ডেডলাইন
দেবরীনা মণ্ডল সাহা:-২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল সংক্রান্ত মামলায় বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পূর্ববর্তী নির্দেশ অনুযায়ী সোমবার, ৩১ অগস্টই ছিল চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকাদের চাকরির শেষ অনুমোদিত দিন। তবে নতুন নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পূর্ণ না হওয়ায় তাঁদের চাকরির মেয়াদ আরও কয়েক মাস বাড়িয়ে দিল শীর্ষ আদালত।বিচারপতি সঞ্জয় …
Read More »যাদবপুরের ক্যাম্পাসে ‘আপত্তিকর’ দেওয়াল লিখনে চুনকাম! মুখ্যমন্ত্রীর কড়া বার্তার কয়েক দিনের মধ্যেই তৎপরতা, প্রশ্নের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
প্রসেনজিৎ ধর, কলকাতা :-যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন দেওয়ালে লেখা বিতর্কিত ও ‘দেশবিরোধী’ স্লোগান এবং জমে থাকা আবর্জনা সরানোর বিষয়ে সম্প্রতি কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বার্তার কয়েক দিনের মধ্যেই বিশ্ববিদ্যালয় চত্বরে দেখা গেল তৎপরতা। শনিবার থেকে ক্যাম্পাসের একাধিক দেওয়ালে থাকা বিভিন্ন স্লোগান, লেখা ও বার্তার উপর সাদা রং …
Read More »ছাত্র সংঘর্ষে ক্ষতিগ্রস্ত নন্দলালের শিল্প, রাতারাতি মেরামত! যাদবপুরের ৪ নম্বর গেটে ফের বসানো হল ‘গর্বে’র ঐতিহ্যবাহী প্রতীক
প্রসেনজিৎ ধর, কলকাতা :-যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটে থাকা ঐতিহ্যবাহী এমব্লেম ফের বসানো হল যথাস্থানে। বৃহস্পতিবার ছাত্র সংঘর্ষের সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল নন্দলাল বসুর নকশা করা এই প্রতীক। শুক্রবার মেরামতির পর সেটি ফের গেটে স্থাপন করা হয়। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। এমব্লেম পুনঃস্থাপনের পর উপাচার্য বলেন, “এটি আমাদের কাছে …
Read More »সরকারপোষিত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীদের বকেয়া DA কবে? সুপ্রিম নির্দেশের পরও টাকা মেলেনি, রাজ্যের কাছে স্পষ্ট জবাব চাইল হাইকোর্ট
দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-সরকারপোষিত স্কুল-কলেজের কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষক-অশিক্ষক কর্মীরা বকেয়া মহার্ঘ ভাতা (DA) থেকে কেন বঞ্চিত থাকবেন? সুপ্রিম কোর্টের নির্দেশের পরও তাঁদের বকেয়া ডিএ না মেটানোর অভিযোগে এবার রাজ্য সরকারের কাছে জবাব চাইল কলকাতা হাইকোর্ট। অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন বা ABTA-র দায়ের করা মামলায় শুক্রবার গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন …
Read More »যাদবপুরে ‘আজাদি’ স্লোগান ঘিরে তুমুল বিতর্ক! বামেদের প্রতিবাদ মিছিলে বহিরাগত ঢোকার অভিযোগ, দুই ভাগে জুটা
প্রসেনজিৎ ধর, কলকাতা :-বুধবার রাত থেকে অশান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। ফেটসুর সাধারণ সভা বা জিবি মিটিংকে কেন্দ্র করে শুরু হওয়া উত্তেজনা গড়ায় বৃহস্পতিবারের সংঘর্ষে। আর শুক্রবার বাম ছাত্র সংগঠনগুলির প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে ফের উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। বহিরাগতদের উপস্থিতি, ‘আজাদি’ স্লোগান এবং বিতর্কিত প্ল্যাকার্ড ঘিরে তৈরি হয় নতুন বিতর্ক। যার প্রভাব …
Read More »যাদবপুরে মধ্যরাতের তাণ্ডবে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন! সংঘর্ষের সময় উপাচার্য-রেজিস্ট্রারকে ফোনে না পাওয়ার অভিযোগ, তদন্তের দাবিতে এবিভিপি
প্রসেনজিৎ ধর,কলকাতা :-বুধবার গভীর রাতে সংঘর্ষ ও তাণ্ডবের ঘটনায় উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। পরিস্থিতি সামাল দিতে পড়ুয়াদের একাংশ ১০০ নম্বরে ফোন করে পুলিশের সাহায্য চান বলে দাবি। একই সময়ে স্থানীয় থানার পুলিশও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল বলে অভিযোগ। কিন্তু সেই সংকটের মুহূর্তে উপাচার্য বা রেজিস্ট্রারকে ফোনে পাওয়া যায়নি—এমনই অভিযোগ …
Read More »কাঁড়ি কাঁড়ি ফি নিয়েও নিরাপত্তায় তলানি! শহরের নামী বেসরকারি স্কুলের শৌচাগারে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সাপের ছোবল, ক্ষুব্ধ অভিভাবকরা
প্রসেনজিৎ ধর, কলকাতা :-মাসে মোটা অঙ্কের বেতন, তার সঙ্গে সেশন ফি-সহ নানা খরচ। অথচ স্কুলের ভিতরেই নিরাপত্তার প্রশ্নে উঠছে গুরুতর অভিযোগ। কলকাতার একটি নামী বেসরকারি স্কুলের শৌচালয়ে সাপের ছোবল খেল তৃতীয় শ্রেণির এক পড়ুয়া। অভিযোগ, ঘটনার পরেও যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ ও আতঙ্কিত পড়ুয়ার পরিবার-সহ অন্যান্য …
Read More »
Hindustan TV Bangla Bengali News Portal