Breaking News

‘রক্তচক্ষু উপেক্ষা করে সংগ্রাম চলবে’, নতুন বছরে দলের নেতা-নেত্রীদের উদ্দেশ্যে লড়াকু ডাক মমতার

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস| আজ থেকেই পুরোদস্তুর প্রচারে নেমে পড়ল বাংলার শাসকদল| প্রচারের প্রথম পর্যায়ের নাম ‘বাংলার সমর্থনে সংযোগ’| রাজ্যের প্রায় ১,৮০০ জন বিশিষ্ট মানুষের বাড়়িতে পৌঁছে দেওয়া হবে রাজ্য সরকারের ১৫ বছরের কাজের রিপোর্ট কার্ড।বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক্স হ্যান্ডেলে দলের সমস্ত নেতা-কর্মীকে শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায় | পোস্টের শুরুতেই তিনি দলের জন্মলগ্নের কথা স্মরণ করেন। তৃণমূল সুপ্রিমো লেখেন, “মা-মাটি-মানুষের সেবার লক্ষ্যে ১৯৯৮ সালের আজকের দিনে তৃণমূল কংগ্রেসের পথচলা শুরু হয়েছিল। এই ঐতিহাসিক যাত্রাপথের মূল দিশারী দেশমাতৃকার সম্মান, বাংলার উন্নয়ন এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা। আজও আমাদের দলের প্রত্যেকটি কর্মী-সমর্থক এই লক্ষ্যে অবিচল এবং অঙ্গীকারবদ্ধ। তাঁদের নিরলস প্রচেষ্টা ও আত্মত্যাগকে আমি বিনম্র চিত্তে সম্মান-শ্রদ্ধা জানাই।”
১৯৯৮ সালে মমতা যে তৃণমূলের বীজ বপন করেছিলেন, তা আজ মহীরুহ। রাজ্যের বাইরেও উল্কার গতিতে উত্থান হচ্ছে ঘাসফুল শিবিরের। উন্নয়নকে হাতিয়ার করে এগিয়ে চলেছে তৃণমূল। এই বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তাই এদিনের প্রতিষ্ঠা দিবসে দলীয় নেতা-কর্মীদের আরও উজ্জীবিত করে তোলাই লক্ষ্য নেতৃত্বের। আরও এগিয়ে যাওয়ার সংকল্প নিয়েই আজ নানা জায়গায় এই বিশেষ দিন উদযাপন করেন দলীয় কর্মী-সমর্থকরা। শহরতলি থেকে জেলা সর্বত্রই এদিন দলের প্রতিষ্ঠা দিবস পালনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *