Breaking News

সুপ্রিম কোর্টে মমতার সওয়াল নিয়ে আপত্তি সলিসিটর জেনারেলের!’মুখ্যমন্ত্রীর সওয়াল নিয়ে রাজনীতি করা উচিত নয়, এতে কোনও অস্বাভাবিকতা নেই’,পর্যবেক্ষণ আদালতের

প্রসেনজিৎ ধর :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন এক্তিয়ারে সুপ্রিম কোর্টে এসে সওয়াল করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা | যদিও সলিসিটর জেনারেলের আপত্তি উড়িয়ে দিয়ে প্রধান বিচারপতি সূর্য কান্ত জানিয়ে দিলেন, শীর্ষ আদালতে মুখ্যমন্ত্রীর আইনি সওয়ালে কোনও সমস্যা নেই| সব কিছুর রাজনীতিকরণ না করার জন্যও সলিসিটর জেনারেলকে পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি |সোমবার শুনানিতে মুখ্যমন্ত্রীর পক্ষে সওয়াল করা আইনজীবী আদালতে জানান, নামের সামান্য ভুলের কারণেই বহু মানুষকে শুনানির জন্য ডেকে পাঠানো হচ্ছে। এই বক্তব্যের প্রেক্ষিতে প্রধান বিচারপতি স্মরণ করিয়ে দেন, আগের শুনানিতে আদালতকে জানানো হয়েছিল যে রাজ্য পর্যাপ্ত কর্মী না দেওয়ায় কমিশন বাইরে থেকে লোক নিয়োগ করতে বাধ্য হয়েছে।
এর জবাবে মুখ্যমন্ত্রীর আইনজীবী দিওয়ান জানান, বর্তমানে রাজ্য সরকার কমিশনকে ৮,৫০০ জন কর্মী দিয়েছে। শনিবার ই-মেলের মাধ্যমে এই তথ্য কমিশনকে জানানো হয়েছে বলেও দাবি করেন তিনি।রাজ্যের তরফে কর্মী দেওয়ার কথা শোনার পর প্রধান বিচারপতি স্পষ্ট করে বলেন, “সমস্যা তো এখানেই। কর্মী দেওয়া হয়েছে, কিন্তু তাঁদের নামের তালিকা কোথায়? আমরা তো বলেছিলাম, বাংলা জানা কর্মী প্রয়োজন।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *