Breaking News

প্রচারে বেরিয়ে ফের বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা পাল!হাতাহাতিতে জড়ালেন বিজেপি কর্মীরা, তোলা হল ‘গো ব্যাক’ স্লোগান

প্রসেনজিৎ ধর :-নিজের বিধানসভা কেন্দ্রে ফের বিক্ষোভের মুখে পড়লেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। নিউ এগরা এলাকায় অগ্নিমিত্রাকে গো ব্ল্যাক স্লোগান স্থানীয় বাসিন্দাদের। হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। যদিও বিজেপির দাবি, তৃণমূলের কর্মী-সমর্থকরা পরিকল্পনামাফিক এই কাজ করেছে| বুধবার, সকালে জনসংযোগের জন্য আসানসোল দক্ষিণের নিউ এগারা এলাকায় যান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা। বাড়ি বাড়ি গিয়ে সদস্যদের সঙ্গে জনসংযোগ সাড়ছিলেন তিনি। সেই সময় আচমকা স্থানীয় বাসিন্দারা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। শুধু তাই নয় পাল্টা জয় বাংলা স্লোগানও তোলেন তাঁরা। বিধায়কের সঙ্গে থাকা দলীয় কর্মীরা এর প্রতিবাদ করার সময় স্থানীয়দের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। দু’পক্ষই শুরু হয় চরম গালিগালাজ। চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় এলাকা জুড়ে। পুরো ঘটনায় শাসকদল তৃণমূল কংগ্রেসকে দোষ দেন তিনি। বিধায়ক বলেন, “ তৃণমূল নিজে কাজ করবে না। কাউকে কাজ করতেও দেবে না। যেখানেই যাচ্ছি, সেখানেই বাধা দেওয়া হচ্ছে। ওদের সাংসদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসানসোল দক্ষিণের প্রতিটি বাড়ি বাড়ি যাচ্ছি, তৃণমূলের সমস্যা হচ্ছে। অগ্নিমিত্রা পাল শেষ বিন্দু পর্যন্ত বাংলার মানুষের বাড়ি যাবে। দেখব তৃণমূল কীভাবে আমাকে আটকায়। সকলকে বোঝাব ১৫ বছরে কী হয়েছে।” যদিও বিক্ষোভকারীদের দাবি, তাঁদের সঙ্গে তৃণমূলের যোগাযোগ নেই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *