দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ব্যক্তিগত জীবন ও আইনি লড়াইয়ের টানাপোড়েনের মাঝে বড়সড় স্বস্তি পেলেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর বিধায়ককে ঘিরে হইচই কাণ্ড। হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্য়ায়েপ দায়ের করা মামলায় কলকাতা হাইকোর্ট এদিন হিরণের আগাম জামিন মঞ্জুর করেছে।মামলার সূত্রপাত পারিবারিক বিরোধকে কেন্দ্র করে। অভিযোগ, প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থাতেই দ্বিতীয়বার বিবাহ করেছেন হিরণ চট্টোপাধ্যায়। এই অভিযোগে তাঁর প্রথম পক্ষের স্ত্রী ও মেয়ে আইনি পদক্ষেপ নেন এবং সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে প্রতারণা ও বৈবাহিক আইন ভঙ্গের প্রসঙ্গ তোলা হয়েছে বলে জানা গিয়েছিল। এই পরিস্থিতিতে সম্ভাব্য গ্রেফতারি এড়াতে হিরণ চট্টোপাধ্যায় কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান। তাঁর আইনজীবীর দাবি, অভিযোগগুলি উদ্দেশ্যপ্রণোদিত এবং ব্যক্তিগত বিবাদের জেরে করা হয়েছে। পাশাপাশি আদালতকে আশ্বাস দেওয়া হয় যে, তদন্তে তিনি পূর্ণ সহযোগিতা করবেন এবং প্রয়োজনে তদন্তকারী আধিকারিকের সামনে হাজিরা দেবেন।
Hindustan TV Bangla Bengali News Portal