দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-১ মার্চ কলকাতায় আসছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার| মার্চের বাংলায় বিধানসভা নির্বাচন ঘোষণা হতে পারে। তার আগে রাজ্যে আসবেন মুখ্য নির্বাচন কমিশনার। জানা গিয়েছে, মার্চের শুরুতেই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। সফরকালে তাঁরা সংশ্লিষ্ট জেলার ডিইও, পুলিশ কমিশনার (সিপি) এবং জেলা পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে সরাসরি বৈঠক করবেন।রাজ্যের এসআইআর ও বিধানসভা নির্বাচন প্রস্তুতি নিয়ে শুক্রবার গুরুত্বপূর্ণ বৈঠক ডাকল জাতীয় নির্বাচন কমিশন| সকাল ১১ টা থেকে রাজ্যের সব জেলাশাসক ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নিয়ে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশন। ভার্চুয়ালি এই বৈঠক হবে বলে কমিশন সূত্রে খবর। ইতিমধ্যেই রাজ্যে এসআইআরএর সময়সীমা বাড়ানো হয়েছে।শুক্রবার ভারচুয়াল মাধ্যমে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল ও জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা। মূলত মাঠে ময়দানে ভোট প্রস্তুতি কতদূর, এসআইআর শেষ হলেই নির্বাচন ঘোষণা হলে জেলা স্তরে প্রস্তুতি কতটা তা খতিয়ে দেখতে বৈঠক। এছাড়াও এসআইআর কাজে শংসাপত্র যাচাই নিয়েও আলোচনা হতে পারে বলে কমিশন সূত্রে খবর।এসআইআর ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে একাধিক ভুল ধরা পড়ছে, কিছু ক্ষেত্রে ERO দের গাফিলতিও উঠে আসছে। ২৮ তারিখের মধ্যেই রাজ্যে এসআইআর-এর প্রক্রিয়া শেষ করা নিয়ে বৈঠকে আলোচনা হবে বলেই কমিশন সূত্র খবর। বিধানসভা ভোট কে মাথায় রেখে বুথ পুনর্বিন্যাস নিয়েও আলোচনা হবে বলে কমিশন সূত্রে খবর। বিভিন্ন জেলা জেলা থেকে ভোট প্রস্তুতি নিয়ে রিপোর্টও নেওয়া হতে পারে এই বৈঠকে বলেই মনে করা হচ্ছে।
Hindustan TV Bangla Bengali News Portal