Breaking News

নিপা আক্রান্ত মহিলা নার্সের মৃত্যু!বারাসতের তরুণী নার্সের ফুসফুসে ভয়াবহ সংক্রমণ, নিপার সংক্রমণে প্রথম প্রাণহানি রাজ্যে

প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যে প্রথম নিপা আক্রান্তের মৃত্যু হল |বারাসতের হাসপাতালে গত দেড় মাস ধরে চিকিৎসাধীন ছিলেন মহিলা নার্স। বৃহস্পতিবার সকালেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর হাসপাতাল সূত্রে। গত ৪ জানুয়ারি থেকে অসুস্থ ছিলেন ওই মহিলা নার্স। এরপর হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিনের মধ্যেই অবস্থার অবনতি হয়ে কোমায় চলে যান তিনি। দীর্ঘদিন ভেন্টিলেশনে রেখেই তাঁর চিকিৎসা চলছিল। গত মাসের শেষেই শরীরের কিছুটা উন্নতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনের বাইরে আনা হয়েছিল। যদিও সেইসময়েই চিকিৎসকরা জানিয়েছিলেন, মহিলা নার্স এখনও সঙ্কটমুক্ত নন। বারাসতের হাসপাতালের তরফে জানানো হয়েছে, মহিলা নার্সের ডায়রিয়া হয়েছিল, তাঁর জ্বরেও ভুগছিলেন। সেই অবস্থাতেই প্রথমে কাটোয়া, তারপর বর্ধমান মেডিক্যাল কলেজ এবং শেষে কলকাতায় স্থানান্তরিত করা হয়। রক্তের নমুনা পরীক্ষায় জানা যায় তিনি নিপা আক্রান্ত হন |১৪ জানুয়ারি থেকে বারাসতের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই নার্স। প্রসঙ্গত, এখানেই কর্মরত ছিলেন তিনি। গত ৩৯ দিন ধরে তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসক সূত্রে জানা গেছে, নিপায় আক্রান্ত হওয়ার কারণে নার্সের শরীরে যে ক্ষতি হয়েছিল, তা সামলে উঠতে পারেননি, যার কারণেই এই মৃত্যু হয় |সূত্রের খবর, ওই নার্সের অটোনোমিক নার্ভাস সিস্টেম কাজ করছিল না ভালো করে। দীর্ঘ সময় কোমায় থাকায় ইমিউনিটিও তলানিতে চলে গিয়েছিল। তার উপরে ফুসফুসে সংক্রমণ হয়। বৃহস্পতিবার দুপুরে মৃত্যু হয় তাঁর।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *