দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সল্টলেকের এক বহুতলের নীচে থাকা রেস্তোরাঁয় আগুন লাগে । ওই বহুতলে অনেক সংস্থার অফিস রয়েছে। আগুন লাগার খবর ছড়াতে স্বভাবতই আতঙ্ক ছড়ায় সকলের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন।লিফটের মধ্যে আটকে এক মহিলা তথ্য প্রযুক্তি কর্মী অসুস্থ হয়ে পড়েন বলেই জানা গিয়েছে|ওই বিল্ডিংয়েই রয়েছে বেশ কয়েকটি বেসরকারি সংস্থার অফিস। দমকল কর্মীরা গিয়েই মুহূর্তেই গোটা বিল্ডিং খালি করে দেন। অন্যদিকে গোটা বিল্ডিংয়ের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে থাকে। ওই বিল্ডিংয়েই কর্মরত এক প্রত্যক্ষদর্শী বলছেন, “যখন ঘটনাটা ঘটে তখন আমরা ভিতরেই ছিলাম। হঠাৎ আমাদের অফিস থেকে বলল সবাইকে বাইরে বেরিয়ে আসতে। শোনা মাত্রই আমরা সকলে নিচে নেমে যাই। নিচে নেমে শুনি এর উপরে একটা রেস্তোরাঁ আছেন সেই রেস্তোরাঁতেই লেগে যায় আগুন।”প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে টপ ফ্লোরের রেস্তোরাঁ দিক থেকেই ধোঁয়া বেরোতে দেখা যায় । তবে রেস্তোরাঁ থেকেই আগুনের সূত্রপাত, নাকি অন্য কোথাও থেকে, তা নিশ্চিত করে বলেননি দমকল আধিকারিকরা । রেস্তোরাঁয় কোনও গাফিলতি ছিল কি না, অগ্নিনির্বাপণ ব্যবস্থায় ত্রুটি ছিল কি না, সব দিকই খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে ।
Hindustan TV Bangla Bengali News Portal