Breaking News

ডেডলাইনের আগেই রাজ্যে শেষ SIR শুনানি প্রক্রিয়া!নথি যাচাই ১ কোটি ২৩ লক্ষ ভোটারের,ভুল থাকলে শাস্তিমূলক পদক্ষেপ আধিকারিকদের হুঁশিয়ারি জ্ঞানেশের

প্রসেনজিৎ ধর :-নির্ধারিত সময়সীমার আগেই রাজ্যে ভোটার তালিকা সংক্রান্ত শুনানি প্রক্রিয়া শেষ হয়েছে। সব জেলার জেলাশাসকদের কাছ থেকে রিপোর্ট পৌঁছে গিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। কমিশন সূত্রে জানা গিয়েছে, বিপুল সংখ্যক ভোটারের নথি ইতিমধ্যেই যাচাই করা হয়েছে। সূত্রের খবর, মোট ১ কোটি ৫১ লক্ষ ৯২ হাজার ৭৩৫ জন ভোটারের ক্ষেত্রে শুনানির নোটিস জেনারেট করা হয়েছিল। এর মধ্যে ১ কোটি ২৩ লক্ষ ভোটারের নথি ইতিমধ্যেই যাচাই সম্পন্ন হয়েছে।কমিশন সূত্রের খবর, শুক্রবার জেলাশাসকদের বৈঠকে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জেলাশাসক, ইআরও, এইআরওদের কার্যত হঁশিয়ারি দিয়ে বলেন, “আপনারা মনে রাখবেন এসআইআর প্রক্রিয়ায় যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা কমিশনের তথ্য ভাণ্ডারে সংরক্ষিত থাকবে। এক বছর, দু’বছর নয়, এগুলি কমিশনের তথ্য ভাণ্ডারে বহু বছর সংরক্ষিত থাকবে। আগামী দিনে যদি কোনও ভোটার তালিকায় বিদেশি ধরা পড়ে তাহলে সেই অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে।বিভিন্ন জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের সতর্ক করে জাতীয় নির্বাচন কমিশনের বার্তা, “ভাববেন না আপনারা পালিয়ে যেতে পারবেন। আজ না হোক আগামী দু’বছর বাদেও কমিশন পদক্ষেপ করতে পারবে।” আপাতত জানা গিয়েছে, নথি পাঁচ বছর সংরক্ষণের নির্দেশ এই প্রথম। অর্থাৎ অন্যান্য ১১টি রাজ্যে এসআইআর হলেও সেখানে এখনও পর্যন্ত এই রকম কোনও নির্দেশ দেয়নি জাতীয় নির্বাচন কমিশন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *