Breaking News

তৃণমূলে যোগ দিয়েই বিস্ফোরক চন্দন!সরব লক্ষ্মীর ভাণ্ডারের বকেয়া নিয়ে

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েই দলকে চরম অস্বস্তিতে ফেললেন ময়নার দাপুটে নেতা চন্দন মণ্ডল| শুক্রবার তৃণমূল ভবনে কুণাল ঘোষ ও চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতেই তিনি অভিযোগ করেন যে, ময়নায় কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বকেয়া রয়েছে। যোগদান মঞ্চে দাঁড়িয়েই নবাগত নেতার এমন মন্তব্যে জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন।মঞ্চে কুণাল ঘোষের পাশেই বসে চন্দন মণ্ডল বলেন, “লক্ষ্মীর ভাণ্ডার খুবই জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পের মধ্য দিয়ে মায়েরা একটা মাসিক খরচের টাকা পান। যাদের টাকা বন্ধ হয়ে গিয়েছিল, তারা খুবই কষ্টের মধ্যে ছিল। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলাম, তিনি আশ্বাস দিয়েছেন মায়েরা দ্রুত টাকা পাবেন। অনেকেই পেয়েছেন, কিন্তু এখনও ৫ থেকে ৬ মাসের টাকা বাকি আছে। আমি আবেদন করছি, এই টাকা যেন তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়।”চন্দনের মন্তব্যে অস্বস্তি বাড়লেও তা যদিও দ্রুত সামাল দেওয়ার চেষ্টা করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলছেন, “কতগুলি ডিপার্টমেন্টাল টেকনিক্যাল কারণে কোনও নির্দিষ্ট এলাকা বা বুথে কোনও স্লটে কোনও কোনও প্রকল্পের টাকা ঢুকতে দেরি হয়েছে। তা ছাড়া কোনও সমস্যা নেই।” অন্যদিকে, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও দাবি করেন যে এর মধ্যে কোনো রাজনীতির বিষয় নেই। তবে তিনি কিছুটা পাল্টা প্রশ্ন তুলে বলেন, “এই প্রকল্পে তৃণমূল বা বিজেপির মধ্যে ভাগাভাগি নেই। কিন্তু ওই এলাকার মহিলারা ঠিকমতো ফর্ম ফিলাপ করেছেন কি না বা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েছেন কি না, সেটা দেখা দরকার। বাংলার কোনো মেয়ে বলতে পারবে না যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোথাও অসুবিধা হয়েছে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *