Breaking News

পুণেতে নিহত পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক!দোষীদের শাস্তির দাবি, পরিবারকে সাহায্যের প্রতিশ্রুতি অভিষেকের

প্রসেনজিৎ ধর:- পুণেতে কুড়মি জনজাতির বাংলার পরিযায়ী শ্রমিককে হত্যার ঘটনায় উত্তাল বঙ্গ রাজনীতি। অভিযোগ বাংলা ভাষায় কথা বলায় বিজেপিশাসিত মহারাষ্ট্রের পুণেতে কুড়মি জনজাতির পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করা হয়েছে। শুক্রবার নিহত পুরুলিয়ার বান্দোয়ানে সুখেন মাহাতোর পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় তিনি ফের গর্জে উঠলেন। দাবি জানালেন, দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করার। তিনি বলেন, “সুখেন মাহাতোকে খুন করা হল, আমরা এর বিচার চাই।” তাঁর সংযোজন, “যারা ধরা পড়বে তারা যাতে বেল না পায় এটা আমাদের সুনিশ্চিত করতে হবে।”
এদিন অভিষেক নিহতের বাড়ির সামনে দাঁড়িয়ে বলেন, “২০০৯ সাল থেকে নিহত ও তাঁর দুই ভাই ওই কোম্পানিতে কাজ করছে। প্রতিদিন সাড়ে তিনটের শিফট থাকত সুখেন মাহাতোর। ওইদিন তিনটে নাগাদ কাজে যাবে বলে বেরিয়েছিল। সন্ধ্যায় দাদা ফোন করেন সুখেনকে। ফোনে পাননি। এরপর পুলিশ ফোন করে জানায় সুখেন অসুস্থ। দাদা গিয়ে দেহ দেখতে পান। শরীরের একাধিক জায়গায় ক্ষতচিহ্ন। তাতেই স্পষ্ট খুন করা হয়েছে। কীভাবে মারা গিয়েছেন সুখেন বলতে পারব না। তবে আমার বিশ্বাস প্রকৃত তদন্তে সে তথ্য উঠে আসবে।”পরিবারকে সবরকমভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন অভিষেক। তিনি বলেন, “আমি শুনেছি ১জনকে গ্রেপ্তার করেছে। আরও কয়েকজন যুক্ত রয়েছে। যারা এর সঙ্গে যুক্ত যাতে তারা জেলের পর বেল না পান, তা আমাদের নিশ্চিত করতে হবে। প্রয়োজনে হাই কোর্ট, সুপ্রিম কোর্টে যেতে হলে যাব। দোষীদের উপযুক্ত শাস্তি দিতেই হবে।” এই প্রসঙ্গে পুণে থেকে পুরুলিয়ায় দেহ ফেরানোর ক্ষেত্রে কীভাবে তৃণমূল নেতারা মৃতের দাদার পাশে দাঁড়িয়েছে, সেকথা জানান অভিষেক। তাঁর কথায়, “পুণে থেকে দেহ ফেরানো নিয়ে সমস্যা হয়। একবার বলছে ময়নাতদন্ত হবে। একবার বলছে থানায় যেতে হবে। আমরা খবর পাওয়ামাত্র অভিভাবকের মতো ওঁর দাদার পাশে এসে দাঁড়াই। দেহ ফেরানোর জন্য অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করি। কীভাবে মারা গিয়েছেন সুখেন বলতে পারব না। তবে আমার বিশ্বাস প্রকৃত তদন্তে সে তথ্য উঠে আসবে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *