Breaking News

৫০ দিনের ভোটার শুনানি শেষ, হাজিরাই দিলেন না প্রায় ৫ লক্ষ ভোটার!বাদ যাবে ৮০ লক্ষেরও বেশি নাম?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ৫০ দিন ধরে চলার পরে শনিবার শেষ হল রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর শুনানি প্রক্রিয়া। এই দেড় মাসেরও বেশি সময়ে শুনানির জন্য হাজির হননি প্রায় ৫ লক্ষ ভোটার। কমিশন সূত্রে খবর, শনিবার দুপুর ২টো পর্যন্ত বিভিন্ন জেলা থেকে এমনটাই তথ্য পেয়েছে তারা।এই ভোটাররা হিয়ারিং পর্বে নোটিস পাওয়ার পর ইআরওদের সামনে উপস্থিত হননি। তাই তাঁদের নাম বাদ যাবে। এছাড়াও, লজিক্যাল ডিসক্রিপেন্সির ও আনম্যাপড ভোটরদের মধ্যে আরও ১০ শতাংশ ভোটারের নাম বাদ যেতে পারে বলে কমিশন সূত্রে খবর।শনিবারই রাজ্যে ভোটার-শুনানির শেষ দিন ছিল। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। কমিশন সূত্রে খবর, শুনানিতে গরহাজির থাকা ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। শনিবার দুপুর ২টো পর্যন্ত হিসাবে, সেখানে ১ লক্ষ ৩৮ হাজার ভোটার নোটিস পাওয়ার পরেও শুনানিকেন্দ্রে যাননি বলে জানা যাচ্ছে। এ ছাড়া দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রায় ৪৬ হাজার ভোটার শুনানিতে হাজির হননি বলে জানা যাচ্ছে। কলকাতাতেও বহু ভোটার শুনানিতে হাজির হননি। কমিশন সূত্রে খবর, দক্ষিণ কলকাতার ক্ষেত্রে এমন ভোটারের সংখ্যা প্রায় ২২ হাজার। উত্তর কলকাতার ক্ষেত্রে সংখ্যাটি প্রায় ২০০০। কালিম্পঙেও ৪৪০ জন ভোটার শুনানিতে অনুপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।
শনিবার সন্ধ্যা পর্যন্ত কমিশনের কাছে যা তথ্য এসেছে, তাতে এখনও পর্যন্ত প্রায় ৪ লক্ষ ৯৮ হাজার ভোটারের নাম বাদ যাচ্ছে। পাশাপাশি, অযোগ্য হিসাবে বাদ যাচ্ছে প্রায় ১ লাখ ৬৩ হাজার ভোটারের নাম। এখনও পর্যন্ত মোট ৬ লক্ষ ৬১ হাজার ভোটারের নাম বাদ যাওয়ার একটি হিসাব পাওয়া যাচ্ছে, কমিশন সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *