দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিনা বাধায় মেট্রোর সুড়ঙ্গ খনন হয়ে গেল রেসকোর্স পর্যন্ত। টানেল বোরিং মেশিন ‘দুর্গা’ ও ‘দিব্যা’ এসে গেল রেসকোর্স পর্যন্ত। দুর্গা টানেল বোরিং মেশিন খিদিরপুর শ্যাফট থেকে প্রায় ১ কিমি দূরত্ব এসে গিয়েছে। দিব্যা টানেল বোরিং মেশিন খিদিরপুর শ্যাফট থেকে ৬০০ মিটারে এসে গিয়েছে|কলকাতা মেট্রোর গুরুত্বপূর্ণ অংশ এই পার্পল লাইন। জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত গড়াবে এই মেট্রো। বর্তমানে জোকা থেকে তারাতলা পর্যন্ত চলছে মেট্রো। এই মেট্রো যোগ হবে এসপ্ল্যানেডের সঙ্গে।মেট্রো রেলের এক আধিকারিক জানিয়েছেন, সেন্ট থমাস স্কুলের সামনে তৈরি শ্যাফ্ট থেকে দুই টানেল বোরিং মেশিন নামানো হয়েছে মাটির তলায়। তারাই বর্তমানে খিদিরপুর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং সেখানে পাক স্ট্রিট অংশে কাজ করছে।সব ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বর অথবা ২০২৭ সালের শুরুর দিকে জোকা-এসপ্ল্যানেড রুটে সুরঙ্গ খননের কাজ পুরোটাই সম্পন্ন হবে।সব মিলিয়ে জোড় কদমে চলছে জোকা-এসপ্ল্যানেড মেট্রোর কাজ। বর্তমানে রেসকোর্স পর্যন্ত সুরঙ্গ খননের মধ্যে দিয়ে বড় কাজ অবশেষে শেষ হল। এবার মেশির এগিয়ে যাবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে।
Hindustan TV Bangla Bengali News Portal