Breaking News

কসবায় যুবতীকে গাড়িতে তুলে শ্লীলতাহানির অভিযোগ!৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের,তদন্তে পুলিশ

প্রসেনজিৎ ধর, কলকাতা :- কসবায় গাড়িতে তুলে এক যুবতীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠল। অভিযোগ মোতাবেক, শুক্রবার রাত ১১টা নাগাদ কসবা থানা এলাকার নিউ বালিগঞ্জ রোডে ঘটনাটি ঘটে। শনিবার কসবা থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবতী। তিনি মোট পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।অভিযোগ অনুযায়ী, শুক্রবার রাত প্রায় ১১টা নাগাদ নিউ বালিগঞ্জ রোডে দাঁড়িয়ে ছিলেন ওই যুবতী। সে সময় একটি কালো রঙের চারচাকা গাড়ি এসে তাঁর সামনে থামে। গাড়িতে থাকা কয়েক জন যুবক তাঁকে জোর করে তুলে নেয় বলে অভিযোগ। যুবতীর দাবি, চলন্ত গাড়ির ভিতরেই তাঁর শ্লীলতাহানি করা হয়।মোট পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁদের মধ্যে দু’জনের নাম উল্লেখ করেছেন নির্যাতিতা। বাকি তিন জনের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন তিনি। পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাঁচ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।নির্যাতিতা জানিয়েছেন, নির্যাতন চালানোর পর তাঁকে আনন্দপুর এলাকায় গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। ফিরিয়ে দেওয়া হয় ফোন। এরপর নির্যাতিতা তাঁর বন্ধুকে ফোন করে বিষয়টি জানান। অসুস্থ বোধ করায় বন্ধুর বাড়িতে যান। পরে কসবা থানায় দুই যুবকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ জানান তিনি। দুই অভিযুক্ত পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অন্যদিকে, যৌন নিগ্রহের অভিযোগ উঠতেই অভিযুক্তদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা ও নির্যাতিতার পরিবারের বিরুদ্ধে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কসবা থানার পুলিশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *