Breaking News

প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার বাড়ির নথি গ্রহণযোগ্য নয় এসআইআরে!জানাল কমিশন, সমালোচনায় সরব তৃণমূল

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কেন্দ্রীয় সরকারের ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ বা রাজ্য সরকারের ‘বাংলার বাড়ি’ প্রকল্পের নথি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) ক্ষেত্রে গ্রহণযোগ্যই হবে না, পশ্চিমবঙ্গের সিইও দফতরকে চিঠি দিয়ে জানিয়ে দিল নির্বাচন কমিশন। এই দুই প্রকল্পের নথি এসআইআরের শুনানিতে গ্রহণ করা যাবে কি না, জানতে চেয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। তাঁর প্রশ্নের জবাবেই বিষয়টি স্পষ্ট করেছে কমিশন।সোমবার রাজ্যের CEO দপ্তরকে একটি চিঠি দেয় নির্বাচন কমিশন। সেখানে জানিয়ে দেওয়া হয়েছে, উপরোক্ত প্রকল্পগুলির নথি SIR-এর নথি হিসেবে গ্রাহ্য করা হবে না। শুনানি চলাকালীন এই ধরনের নথি অনেকেই জমা দিয়েছিলেন। বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে জানতে চেয়েছিল রাজ্যের CEO দপ্তর। এ দিন, কমিশনের তরফে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে PMAY-G, IAY, বাংলার বাড়ি (গ্রামীণ) প্রকল্পগুলির নথি SIR-এ গ্রহণযোগ্য নয়।রাজ্যে এসআইআরের শুনানি শেষ হয়েছে। চলছে নথি যাচাইয়ের প্রক্রিয়া। আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। যাঁরা শুনানিতে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের ওই দুই প্রকল্পের নথি জমা দিয়েছেন, তাঁদের কাছ থেকে অন্য নথি চাওয়া হতে পারে। চূড়ান্ত তালিকা তৈরির ক্ষেত্রে প্রথম থেকেই কড়া কমিশন। জানানো হয়েছে, কোনও বিদেশি নাগরিকের নাম তালিকায় যদি থেকে যায়, সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *