প্রসেনজিৎ ধর, কলকাতা :- সিপিএমের রাজ্য কমিটি থেকে পদত্যাগ প্রতীক-উর-রহমানের। প্রাথমিক সদস্যপদও ছেড়েছেন তিনি। দলকে পদত্যাগপত্র পাঠিয়েছেন প্রাক্তন SFI-এর রাজ্য সভাপতি। রাজ্য ও জেলা নেতৃত্বের সাম্প্রতিক সিদ্ধান্তের ফলে তিনি সিপিএম থেকে পদত্যাগ করেছেন দলকে লিখিত জানিয়েছেন প্রতীক-উর। আর প্রতীক-উর রাজ্য কমিটি থেকে পদত্যাগ করতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এ বিষয়ে সোমবার সাংবাদিকরা সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের প্রতিক্রিয়া জানতে চান। সেলিম যদিও জানান, পার্টির বিষয়ে বাইরে বলতে চান না তিনি।মহম্মদ সেলিম বলেন, ‘এটা পার্টির অভ্যন্তরীণ ব্যাপার, সাংগঠনিক ব্যাপার। সাংগঠনিক ব্যাপার সোশ্যাল মিডিয়ায় হয় না। সংগঠনের কমিটি মিটিংয়ে হয়। দু’ দিন পরেই আমাদের রাজ্য কমিটির বৈঠক আছে। সেখানে আলোচনা হবে।’প্রতীক উরের দল ছাড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিয়েছে শ্যামল চক্রবর্তীর কন্যা ঊষসী চক্রবর্তী। ফেসবুকে ঊষসী লিখেছেন,”অনেক দিন আগে নেপাল দা ( নেপাল দেব ভট্টাচার্য) পার্টি থেকে এক্সপেল্ড হয়ে নাকি বলেছিলেন “ বাবা ছেলে কে ত্যাজ্য করলে ই বা ছেলে কি বাবা কে ত্যাজ্য করে? জাস্ট মনে পড়ে গেল । শুনেছি স্বয়ং মাও সেতুং বহুবার চীনা কমিউনিস্ট পার্টি থেকে এক্সপেল্ড হয়ে গেছিলেন । আর প্রতিবারই এক্সপেল্ড অবস্থায় পার্টির মিছিলের শেষে ওনাকে হাঁটতে দেখা গেছিল। আর বাবা কর্ণকুন্তী সংবাদ পড়াতে পড়াতে শিখিয়েছিলেন -জয়লোভে জয়লোভে রাজ্যলোভে অয়ি বীরের সদগতি থেকে ভ্রষ্ট নাহি হই।”নিজের ফেসবুক পোস্টে সৌরভ পালোধি লিখেছেন,”প্রতীক উর রহমান প্রয়োজনীয়। ব্যাস আর কিছু আপাতত লিখবো না।”
Hindustan TV Bangla Bengali News Portal