Breaking News

এসআইআর-এ ‘গাফিলতি’!তিন মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করল কমিশন

নিজস্ব সংবাদদাতা :-ডিস্ট্রিক্ট ইলেক্টোরাল রোল অবজারভারদের রিপোর্ট হাতে পেয়েই সোমবার তড়িঘড়ি সাত AERO-কে সাসপেন্ড করেছিল নির্বাচন কমিশন| এবার আরেক রিপোর্টের ভিত্তিতে তিনজন মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল কমিশন। এই তিন কেন্দ্রীয় সরকারি কর্মচারীর সাসপেনশনের বিষয়টি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান সিইও ওয়েস্ট বেঙ্গল। সূত্রের খবর, আপাতত সাসপেন্ড হয়েছেন।‌ এরপর ডিপি শুরু হবে, ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। সেই তদন্ত শেষ হ‌ওয়ার পর সাসপেনশন উইথড্র করার আগে ইসি-র অনুমতি নিতে হবে। জানা গিয়েছে, মাইক্রো অবজার্ভার হিসাবে নিযুক্ত বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের ম্যানেজার, ইউকো ব্যাঙ্কের সিনিয়র ম্যানেজার এবং ইন্সপেক্টর অফ সেন্ট্রাল ট্যাক্স সিজিএসটি অ্যান্ড সিএক্সকে সাসপেন্ড করা হয়েছে। এই তিনজনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে কমিশন। আর সেই তদন্তের অগ্রগতি নিয়মিত জানাতে হবে কমিশনকে।এসআইআর প্রক্রিয়া চলাকালীন মাইক্রো অবজার্ভারদের একাংশের কাজ নিয়ে গাফিলতির অভিযোগ উঠেছে। তা নিয়ে আগেই মাইক্রো অবজার্ভারদের সতর্ক করে কমিশন। স্পষ্ট বলা হয়, দায়িত্ব পালনে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না। এমনকী কাজের কোথাও অবহেলা প্রমাণিত হলে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে বলেও কার্যত হুঁশিয়ারি দেয় কমিশন। এবার সরাসরি সাসপেনশনের সিদ্ধান্ত।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *