প্রসেনজিৎ ধর, কলকাতা :- এসআইআর প্রক্রিয়ায় বিহারের ক্ষেত্রে এক নিয়ম, বাংলায় ক্ষেত্রে আলাদা কেন? বিহারে যে নথি যোগ্য, বাংলায় বাদ কেন? প্রশ্ন তুলে আরও একবার নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কমিশনকে তীব্র আক্রমণ করে নির্বাচন কমিশনকে ‘তুঘলকি কমিশন’ বলে বিঁধলেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করছে কমিশন। কমিশনের সঙ্গে বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, ওদের সাইকোলজিক্যাল সমস্যা আছে আমার মনে হয়। বিজেপি পার্টির অনেককে বলব গিয়ে মাথার চিকিৎসা করান। ব্রেনকে ড্রেন করবেন না।মমতা বলেন, তুঘলকি কমিশনের একজন বিজেপি কন্যা এআই করে ভোটার বাতিল করে দিলেন ৫৮ লক্ষ ভোটারকে। অনেক আসল ভোটারআছে। দু’নম্বরি চলছে। কোন ভোটার অ্যাকসেপটেট হয়ে জানা গেল না। জোচ্চুরি করার কাজ চলছে। ১৪ তারিখে কেউ মারা গেলে ১৬ তারিখে এসে চিকিৎসক কী দেখবে ? জ্যান্ত মানুষ না চীতা? ওরা সুপ্রিম কোর্টের অর্ডারও মানেনি। ‘নির্বাচন কমিশন ক্যাপচার কমিশন’ বলে কটাক্ষ মমতার। মমতা বলেন, তৃণমূল সংবিধান মেনে চলে। ছাব্বিশের পর তো কেন্দ্রে এই সরকারও থাকবে না। এখন থেকে বলছি খোঁজ রাখুন। অনেক ঘটনা ঘটে গিয়েছে, আমরা মুখ খুলিনি। ভদ্রতা করেছি। পার্লামেন্ট চালাতে দিয়েছি।সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনকে দ্ব্যর্থহীনভাষায় আক্রমণ করলেন তিনি। “বিহারে যে তথ্য গণ্য করা হয়েছে এসআইআরের সময়, কেন বাংলায় তা নয়? বিহারে ফ্যামিলি রেজিস্টার গ্রাহ্য হলে বাংলায় নয় কেন?” সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশন তুঘলকি কাজকর্ম চালাচ্ছে। সঠিক নীতি-নিয়ম না মেনে কাজ করা, নির্দেশ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি। হরিয়ানা, মহারাষ্ট্রে একই ঘটনা ঘটেছে। সেসব কিছু চাপা থাকে না। সেই কথাও এদিন জানিয়েছেন তিনি। এরপরই নির্বাচন কমিশনকে ‘তুঘলকি কমিশন’ বলে কটাক্ষ করেছেন মমতা। তাঁর কটাক্ষ, “নির্বাচন কমিশন ক্যাপচার কমিশন”।
Hindustan TV Bangla Bengali News Portal