Breaking News

ভিন রাজ্যে গোপন অভিযান!ভাগলপুরে অস্ত্র কারখানায় হানা এসটিএফের,উদ্ধার আগ্নেয়াস্ত্র গ্রেফতার ৫

প্রসেনজিৎ ধর, কলকাতা :-ভিন্‌ রাজ্যের বেআইনি অস্ত্র কারখানায় হানা দিল কলকাতা পুলিশের এসটিএফ। বিহার পুলিশের এসটিএফ-কে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে ওই কারখানা থেকে অনেক অস্ত্রশস্ত্র উদ্ধার হল। সেই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।তল্লাশিতে উদ্ধার ২০টি সেমি ফিনিস ৭.৬৫ এমএম পিস্তল-সহ বিপুল অস্ত্র তৈরির সরঞ্জাম। বিপুল এই অস্ত্র ভোটের আগে বাংলায় পাচারের চেষ্টা ছিল তা জানতে ধৃতদের দফায় দফায় জেরা শুরু করেছে পুলিশ। একইসঙ্গে বড় চক্রের পিছনে বড়সড় কোনও মাথা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, বিহারের ভাগলপুর জেলায় মধুসূদনপুর থানা এলাকার একটি বাড়িতে হানা দেয় কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ওই বাড়ির একতলাতেই ছিল কারখানাটি। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় বিহার পুলিশের এসটিএফ-কে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। ওই বাড়িটির মালিক নাসির আনসারি।পুলিশ জানিয়েছে, তল্লাশি অভিযানে ২০টি দেশি ৭.৫ এমএম পিস্তল, আটটি পিস্তল ব্যারল, দু’টি মাইলিং মেশিন, একটি করে ড্রিল মেশিন, হ্যান্ড গ্রাইন্ডার-সহ অনেক কিছু। অভিযান শেষে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতেরা হলেন মোনাজ়ির, শাদাব আলি ওরফে সাদ্দাম, মহম্মদ আসলাম ওরফে টিঙ্কু, শমসের আলম ওরফে ছোটু এবং শাহানাজ়। মোনাজির বাদে বাকি সকলেই মুঙ্গের জেলার বাসিন্দা। আর মোনাজিরের বাড়ি ভাগলপুরে।ধৃতরা সবাই ওই কারখানার শ্রমিক বলে জানা যাচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *