Breaking News

একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগে অবশেষে কাউন্সেলিংয়ের দিন ঘোষণা!কীভাবে ডাউনলোড করবেন ইনটিমেশন লেটার?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অবশেষে একাদশ এবং দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের সূচি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। আপাতত কয়েকটি বিষয়ের কাউন্সেলিংয়ের দিনক্ষণ প্রকাশ করা হয়েছে। আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে একাদশ-দ্বাদশের কাউন্সেলিং শুরু হবে। প্রথমার্ধের কাউন্সেলিং শুরু হবে সকাল ১০.৩০ মিনিট থেকে। দ্বিতীয় দফায় দুপুর দুটো থেকে কাউন্সেলিং শুরু হবে। ২০ ফেব্রুয়ারি থেকে প্রার্থীরা কাউন্সেলিংয়ের জন্য স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইনটিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন। সেই সঙ্গে পরবর্তীতে অন্যান্য বিষয়ের কাউন্সেলিংয়ের দিনক্ষণ প্রকাশ করা হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। ওইদিনই প্রকাশ হবে শূন্যপদের বিস্তারিত তালিকা।এসএসসি জানিয়েছে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ভাবে সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনে নতুন ভবনে এই কাউন্সেলিং করা হবে। এই দু’দিনে এন্থ্রোপোলজি, হোম সায়েন্স, মিউজিক, সাঁওতালি, আগ্রোনমি, হিসাবশাস্ত্র, ও শারীরবিদ্যা এই বিষয়ে বাংলা, উর্দু,সাঁওতালি ও হিন্দি বিভাগের শিক্ষক পদপ্রার্থীদের কাউন্সেলিং হবে। ২০০ জনের বেশি শিক্ষক-শিক্ষিকাদের ডাকা হয়েছে বলে জানা গিয়েছে।এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “একাদশ দ্বাদশের প্রথম দফার কাউন্সেলিং- এ ২০০-র বেশি প্রার্থীকে সুপারিশপত্র দেওয়া হবে। মোট সাতটি বিষয় প্রার্থীদের ডাকা হয়েছে।”উল্লেখ্য, প্রথম পর্যায়ের জন্য আপাতত মাত্র ৫০০ শূন্যপদের তথ্য পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, আগামী ৩১ অগস্টের মধ্যে কাউন্সেলিং প্রক্রিয়া শেষ করে নবম-দশম এবং একাদশ-দ্বাদশের নিয়োগ সম্পন্ন করতে হবে এসএসসিকে। তারাই সুপারিশপত্র দেবে যোগ্য প্রার্থীদের। তার পর নিয়োগপত্র দেবে মধ্যশিক্ষা পর্ষদ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *