Breaking News

পাহাড়ের গোর্খাল্যান্ডপন্থী বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার ঘাসফুলে যোগদান !রাজ্যসভা ভোটের আগে ধাক্কা, পদ্মের বিধায়ক সংখ্যা কমে কত হল?

প্রসেনজিৎ ধর, কলকাতা :- তৃণমূলে যোগ দিলেন পাহাড়ের বিক্ষুব্ধ বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। বৃহস্পতিবার কলকাতায় তৃণমূল ভবনে এসে দলের পতাকা হাতে তুলে নিয়েছেন তিনি। তাঁর যোগদানে উপস্থিত ছিলেন শশী পাঁজা এবং ব্রাত্য বসু।তৃণমূলে যোগ দিয়ে বিষ্ণুপ্রসাদ শর্মা বলেন, ‘জনগণের ভোটকে অনাদর করলাম না। জনগণ খারাপ পাবেন না। আমার উপর বিশ্বাস রেখেছিলেন। আমি আজ তৃণমূলে ঢুকেছি। গত পাঁচ বছরে অনেক কিছু দেখেছি। শিখেছি। উন্নয়নের জন্য কেন্দ্র টাকা পাঠাত না, সেই দলে ছিলাম। এই কাজ‍ সরকার নিজেই উন্নয়নের কাজ করেছে। আমি দল ছাড়তে পারিনি। কারণ আমার ভোটারদের জন‍্য। পাঁচ বছর আমি দেখেছি… বিশৃঙ্খল রাজনীতি আমাকে ভিতরে ভিতরে আঘাত দিত। ওনারা গোর্খাদের মিথ্যা বলেছেন। আমার জনগণ আমাকে বিশ্বাস করে ভোট দিয়েছেন। আমি কি তাঁদের জন্য জুমলা রাজনীতি করব! ওরা গোর্খাদের জন্য কিছু করবে না।’
তৃণমূলে যোগ দিয়ে কার্শিয়ংয়ের বাসিন্দাদের উদ্দেশে বিষ্ণুপ্রসাদ বলেন, “আপনারা যে রাজনৈতিক চিহ্নে আমাকে ভোট দিয়েছিলেন, সেই রায়ের মর্যাদা আমি আজ পর্যন্ত রেখেছি।” নিজের দলবদলের সিদ্ধান্ত ব্যাখ্যা করতে গিয়ে তাঁর দাবি, মানুষের স্বপ্নপূরণের লক্ষ্যেই এই পদক্ষেপ। তিনি বলেন, “আমার জনগণ আমার উপর বিশ্বাস করেছিলেন। তাঁদের স্বপ্ন— উন্নত সমাজ, উন্নত ভবিষ্যৎ, উন্নত প্রজন্ম। সেই লক্ষ্যেই আমি তৃণমূলে এলাম।”আগামী মাসে রাজ্যসভার নির্বাচন রয়েছে। তার ঠিক মুখে বিষ্ণুপ্রসাদের তৃণমূলে যোগদান বিজেপির জন্য বড় ধাক্কা হতে পারে। এর ফলে রাজ্যে বিজেপি বিধায়কের সংখ্যা কমে হল ৬৪। রাজ্যসভার সাংসদেরা বিধায়কদের ভোটের নিরিখেই নির্বাচিত হন। সে ক্ষেত্রে ওই নির্বাচনে বিজেপির চিন্তা বাড়তে পারে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *